বাউফলে স্বেচ্ছাসেবক দলের ২ নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি
অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের দুই নেতা রিমন সিকদার ও লিটন খন্দকার। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে আট লাখ ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ তুলেছেন স্থানীয় সৌরভ বশার নামের এক ব্যবসায়ী।

অভিযুক্ত রিমন সিকদার (৩১) ও লিটন খন্দকারের (৪০) নামে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এই দুই নেতার বিরুদ্ধে বুধবার (২৬ মার্চ) রাতে ওই ব্যবসায়ী বাউফল থানায় এজাহার দিয়েছেন। রিমন সিকদার স্বেচ্ছাসেবক দল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি ও লিটন খন্দকার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।

অভিযোগে বলা হয়, পেট্রোল ব্যবসায়ী সৌরভ বশারের পেট্রোলবাহী লরি পেট্রোল নিয়ে বুধবার দুপুর দেড়টার দিকে বাউফলের আদাবাবাড়িয়া ইউনিয়নের সিদ্দিক বাজার এলাকায় পৌঁছায়। এ সময় স্থানীয় খন্দকার এন্টারপ্রাইজের মালিক ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক লিটন খন্দকার বাকিতে পেট্রোল চান।

সৌরভের অভিযোগ, তিনি এতে অপারগতা জানালে পাঁচ-ছয়জন অজ্ঞাত ব্যক্তি হাজির হয়ে বলেন, এলাকায় পেট্রোল বিক্রি করতে হলে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে। একপর্যায়ে তারা সৌরভ বশারের কাছে থাকা আট লাখ ৬৫ হাজার টাকা ভর্তি একটি কালো ব্যাগ ছিনিয়ে নেন।

এ ছাড়া লরিতে থাকা ৪০০ লিটারের দুই ব্যারেল পেট্রোল ও ম্যাক্স-প্রো ব্র্যান্ডের ২৪টি মবিল জোর করে নামিয়ে রাখেন বলেও অভিযোগ করেন সৌরভ। বলেন, বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। তার সঙ্গে থাকা গাড়ির চালক মো. নুর হোসেন ও সহকারী মো. জনি এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়। পরে সৌরভ ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

অভিযোগ অস্বীকার করে লিটন খন্দকার বলেন, আমি নিয়মিত সৌরভ বশারের কাছ থেকে পেট্রোল কিনে থাকি। ঘটনার দিনও দুই ব্যারেল পেট্রোল কিনেছি। তবে প্রতিটি ব্যারেলে ১২-১৪ লিটার করে কম ছিল। আমি এ বিষয়ে আপত্তি জানালে সৌরভ রেগে যান এবং এ নিয়ে আমাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। তখন স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি রিমন সিকদার এসে পরিস্থিতি শান্ত করেন। তবে টাকা ছিনতাই বা পেট্রোল নামিয়ে নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার সুনাম নষ্ট করার জন্য এভাবে অভিযোগ করা হচ্ছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সৌরভ বশার থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

১২ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১ দিন আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে