পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগের মামলার আসামি তিনি। ওই আন্দোলনে ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই উজ্জ্বল আত্মগোপনে ছিলেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ উজ্জলকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। শুক্রবার (১১ এপ্রিল) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুঈমুল ইসলাম মিরাজের দায়ের করা মামলার আসামি উজ্জ্বল।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই বাউফল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। আজ (শুক্রবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
১২ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
১ দিন আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১ দিন আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১ দিন আগে