আগুনে পুড়ল ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে

পটুয়াখালী প্রতিনিধি
রোববার সন্ধ্যায় বিদ্যুৎকেন্দ্রটির স্ক্র্যাপ শেডে আগুন লাগে। ছবি: রাজনীতি ডটকম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে নির্মাণাধীন আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেডের এক হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেড আগুনে পুড়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে আরপিসিএল- কর্তৃপক্ষ।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় সেখানে আগুন লাগে। ফায়ার সার্ভিস প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেডের সীমানা প্রাচীরের মধ্যে একটি স্ক্র্যাপ শেডে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। স্ক্র্যাপ শেডটি প্রায় ২০ একর জায়গা জুড়ে অবস্থিত।

স্থানীয়রা জানান, স্ক্র্যাপ শেডে প্লাস্টিকের ড্রাম, প্লাস্টিকের খালি বোতল, বিটুমিনের খালি ড্রাম, বিভিন্ন যন্ত্রাংশের টুকরা রাখা ছিল। হঠাৎ করে লাগা আগুনে এসব পুড়ে ছাই হয়েছে। এ ছাড়া আগুনে নিরাপত্তারক্ষীদের ১৩-১৪টি ডিউটি বক্সও পুড়ে গেছে।

স্থানীয়রা আরও জানান, স্ক্র্যাপ শেডটিতে অন্তত হাজার টন স্ক্র্যাপসহ লোহালক্কড় রয়েছে। আগুনের শিখায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কলাপাড়া থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেডের ফায়ার সার্ভিস ইউনিট একসঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন বলেন, সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আগুনের কারণ জানতে আমাদের তদন্ত চলছে।

আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সেলিম ভূঁইয়া বলেন, আমার মনে হচ্ছে, হয়তো কেউ বাইরে থেকে স্ক্র্যাপ শেডে আগুন লাগিয়ে দিয়েছে। এতে মূল পাওয়ার প্ল্যান্টের কোনো ক্ষতি হয়নি। তবে বিষয়টি নাশকতার জন্য করা হয়েছে কি না, এই মুহূর্তে তা বলা যাচ্ছে না।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

১২ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১ দিন আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে