পটুয়াখালীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ২০

পটুয়াখালী প্রতিনিধি
সংঘর্ষের পর হাসপাতালে আহতরা। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বাউফল পৌর শহরের বাংলাবাজার চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক অন্তর, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রেদোয়ান, বরিশাল মহানগর ছাত্রদলের সদস্য ইলিয়াস ও ছাত্রদল কর্মী কাওসারকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদের নেতৃত্বে ২০-২৫ জন বাংলাবাজার এলাকার চৌমাথায় বিএনপির সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদারের জনসভার পোস্টার লাগাচ্ছিলেন। এসময় কেন্দ্রীয় বিএনপির নেতা এ কে এম ফারুক আহমেদ তালুকদারের পক্ষের নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান ও তার ছেলে একই ইউনিয়নের যুবদলকর্মী সাইফুল ইসলামের নেতৃত্বে ৩০-৩৫ জন লোহার পাইপ, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করেন।

এ ঘটনার প্রতিবাদে সহিদুল আলম তালুকদারের কয়েক শ কর্মী-সমর্থক তাৎক্ষণিক শহরে বিক্ষোভ মিছিল করেন।

নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান বলেন, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ফাহাদের নেতৃত্ব ১০-১২টি মোটরসাইকেল নিয়ে মহড়া দেওয়ার সময় আমার তিন ছেলে সাইফুল, রনি ও সাকিবকে মারধর করা হয়। এ সময় হুড়োহুড়ি শুরু হলে তারা মোটরসাইকেল থেকে পরে আহত হতে পারেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনা শুনেছি। তবে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি, চট্টগ্রামের বহু এলাকা পানির নিচে

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীতে ২৪ ঘণ্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা গত ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ। প্রবল বর্ষণের সঙ্গে জোয়ারের পানি যুক্ত হওয়ায় নগরের বহু এলাকা পানিতে তলিয়ে গেছে। ডুবে গেছে অন্তত তিনটি গুরুত্বপূর্ণ সড়ক।

১ দিন আগে

চট্টগ্রামে জলাবদ্ধতা: ৬৫০ যাত্রী নিয়ে আটকা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে বারোটার দিকে ষোলশহর স্টেশন অতিক্রম করার পর রেললাইনে জমে থাকা পানির কারণে ট্রেনটি আর সামনে এগোতে পারেনি। পরে ট্রেনটি পিছিয়ে এনে ষোলশহর স্টেশনে রাখা হয়।

১ দিন আগে

অপহরণ মামলায় যুবশক্তির কেন্দ্রীয় নেতাসহ ৫ জন কারাগারে

কারাগারে পাঠানোদের মধ্যে রয়েছেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মুন। অন্য আসামিরা হলেন হাসিন ইসরাক মিম, আজমীর হোসেন ওরফে প্রেম এবং থানায় নেওয়ার পথে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে আটক আরও দুই ব্যক্তি। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

১ দিন আগে

চট্টগ্রামে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি— জলাবদ্ধতায় দুর্ভোগ, ভেঙেছে সড়ক

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। টানা বর্ষণ ও সকালের জোয়ারের প্রভাবে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও সড়ক ভেঙেছে, কোথাও গাছ উপড়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

১ দিন আগে