সাবেক স্ত্রীর বিয়ের খবরে গলায় ফাঁস নিল তরুণ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আত্মহত্যার প্রতীকী ছবি

শরীয়তপুরের নড়িয়াতে সাবেক স্ত্রীর বিয়ের খবর পেয়ে রাব্বি মাদবর (২৪) নামের এক তরুণ গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার রাতে উপজেলার কেদারপুর ইউনিয়নের পাঁচগাও বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

রাব্বি মাদবর ওই এলাকার মামুন মাদবর এর ছেলে।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে একই এলাকার মো. মিয়াচান এর মেয়ে মিম আক্তার (১৮) এর সঙ্গে বিয়ে হয় রাব্বির। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এ কারণে ৬ মাস আগে মিম বাবার বাড়ি চলে যান এবং স্বামী রাব্বিকে তালাকনামা পাঠিয়ে দেন। সোমবার দুপুরে নিজের বিয়ের খবর সাবেক স্বামী রাব্বিকে জানান মিম। এ খবরে রাতে বাগানের মধ্যে পরিত্যক্ত ঘরে মিমের ওড়না দিয়েই গলায় ফাঁস নেন রাব্বি। সকালে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে রাব্বির মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

রাব্বির মা মমতাজ বেগম জানান, ‘আমার ছেলে ভালোবেসে মিমকে বিয়ে করেছিল। কিন্তু ওদের মধ্যে প্রায়ই ঝগড়া লাগতো। ছয় মাস আগে মিম আমার ছেলেকে ছেড়ে চলে যায়। আমার ছেলে মিমকে খুব ভালোবাসতো। গতকাল মিম কল দিয়ে রাব্বিকে তার বিয়ের খবর দেয়। আমার ছেলে কষ্ট সহ্য করতে না পেরে মিমের ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

রাব্বির বাবা মামুন মাদবর বলেন, ‘সকালে উঠে আমি রাব্বিকে ওর ঘরে না পেয়ে খুঁজতে থাকি। পরে বাগানের ঘরে গিয়ে দেখি ওর মরদেহ ঝুলছে। আমার ছেলে মিমের কারণে আত্মহত্যা করেছে। আমি ওর বিচার চাই।’

এ ব্যাপারে মিম আক্তার বলেন, ‘বিয়ের পর রাব্বি আমাকে প্রচণ্ড শারীরিক ও মানসিক নির্যাতন করত। আমার শরীরে নির্যাতনের অসংখ্য দাগ রয়েছে। ফলে বাধ্য হয়ে আমি তাকে তালাক দেই। তালাকের পর তার সঙ্গে আমার আর যোগাযোগ হয়নি। আমি কিছুই জানিনা।’

এ বিষয়ে জানতে চাইলে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বাগানের ভেতরে একটি ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১৭ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১৯ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ বাকি ৫ বাংলাদেশির মরদেহ দেশে, স্বজনদের কাছে হস্তান্তর

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

২০ ঘণ্টা আগে

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১ দিন আগে