জেলের জালে উঠে এলো ২২০ মণ ইলিশ

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় সূর্য নামে এক মাঝির জালে ধরা পড়েছে ২২০ মণ ইলিশ। গতকাল শনিবার মাছগুলো মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন সূর্য মাঝি। পরে রোববার (৭ এপ্রিল) আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি করেন সূর্য মাঝি। এ দিন বেলা ১১টার দিকে এ মাছ বিক্রি শেষ হয়। বছরের সবচেয়ে বেশি মাছ পাওয়া এ ট্রলারটি বাশখালীর হাজী আহম্মদ শফী কোম্পানির মালিকানাধীন।

সূর্য মাঝি জানান, বঙ্গোপসাগরে মৌডুবি এলাকা থেকে পূর্ব-দক্ষিণ ৪০ কিলোমিটার গভীরে জাল ফেলতেই অসংখ্য মাছ আটকা পরে। অতিরিক্ত মাছ আটকা পড়ায় আমরা পুরোপুরি নিয়ে আসতে পারিনি। তবে যে পরিমাণ মাছ অন্য ট্রলারকে দিয়ে আসছি সেখানে প্রায় পাঁচ হাজার পিচ মাছ রয়েছে। আমরা তীরে যা নিয়ে আসছি সেগুলো থেকে বরফ সংকটে প্রায় ২০ মণ পচে গেছে।

খান ফিসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম খান জানান, বাশখালীর এ ট্রলারটি আমার আড়তে মাছ বিক্রি করে। ট্রলারটিতে এ বছরে সবচেয়ে বেশি মাছ পেয়েছে। সর্বোনিম্ন ৫ হাজার ৬০০ টাকা থেকে ৩৫ হাজার টাকায় মণ বিক্রি হয়েছে। মাছগুলো আলীপুর-মহিপুরের পাইকাররা বিভিন্ন স্থানে পাঠিয়েছেন।

কলাপাড়া উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আশিকুর রহমান বলেন, নিষেধাজ্ঞা সঠিকভাবে পালনের একটি সুফল হিসাবে মাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে জেলিফিশটা কমে গেছে আর আবহাওয়া অনুকূলে থাকার কারণে এ বছরের সবচেয়ে বেশি মাছ এ মাঝির জালে মিললো।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৬ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১৯ ঘণ্টা আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

২০ ঘণ্টা আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে