বরিশাল প্রতিনিধি

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকসহ ৯৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে আদালতের নালিশি অভিযোগ দায়ের করা হয়েছে। আদালতের বিচারক অভিযোগ আমলে নিয়ে বানারীপাড়া থানায় এজাহারভুক্ত করার জন্য ওসিকে নিদের্শ দিয়েছেন।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বানারীপাড়া পৌরসভার এক নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনিচ মৃধা বাদি হয়ে রোববার শেষ কার্যদিবসে আদালতে নালিশি অভিযোগটি দায়ের করেছেন।
মামলার অন্যতম আসামির হলেন, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগের সভাপতি শুভ্র কুন্ডু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফোরকান হাওলাদার, চাখার ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক টুকুসহ ৫৫ জন নামধারী ও অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় বাদি বিবাদীদের বিরুদ্ধে ২০১৮ সালের ২ মে বাদির ব্যবসা প্রতিষ্ঠান, পাইপসহ ড্রেজার মেশিন ও বাড়ি ঘরে হামলা-অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগ এনেছেন। একই সঙ্গে হামলার সময় বাড়ির নারীদের শ্লীলতাহানীর অভিযোগ করেছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৯ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
২০ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
২১ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১ দিন আগে