বেনজীরের স্ত্রীর ঘের থেকে মাছ চুরি, গ্রেপ্তার ৩

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাবেক আইজিপি বেনজীর আহমেদের স্ত্রী জিসান মির্জা ও মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজীরের ঘের থেকে মাছ চুরির অভিযোগে দায়ের হওয়া মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) উপজেলার কান্দি ইউনিয়নের গজালিয়া মৌজার মাচারতারা বিল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ডহরপাড়া গ্রামের কুঞ্জ সমদ্দারের ছেলে কিশোর সমদ্দার (২০), ফায়েক শেখের ছেলে আলামিন শেখ (২৮) ও পশ্চিমপাড়া গ্রামের তৈয়াবুর রহমানের ছেলে মনির হোসেন (৫০)।

কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ বলেন, গত ২৩ মে ঢাকার বিজ্ঞ মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামীয় সম্পত্তি ক্রোক করে রিসিভার নিয়োগ দিয়েছেন। সে অনুযায়ী বেনজীর আহমেদের স্ত্রী জিসান মির্জা ও মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজীরের কান্দি ইউনিয়নের গজালিয়া মৌজার মাচারতারা বিলের ঘেরটি মৎস্য অধিদপ্তরকে রিসিভার নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ঘের থেকে মাছ চুরির কথা জানতে পেরে জেলা মৎস্য কর্মকর্তাকে জানানো হয়। পরে মাছ ধরা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে পুলিশের সহযোগিতায় কিশোর সমদ্দার, আলামিন শেখ ও মনির হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা হলে তাদের সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১৬ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ বাকি ৫ বাংলাদেশির মরদেহ দেশে, স্বজনদের কাছে হস্তান্তর

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে পৌঁছানোর পর দুই দেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অপেক্ষায় থাকা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

১৮ ঘণ্টা আগে

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১ দিন আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১ দিন আগে