৭ জানুয়ারির নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে : মেনন

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৪: ৪০
মঙ্গলবার সকালে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন।

৭ জানুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে মন্তব্য করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন।

মঙ্গলবার সকালে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। এই নির্বাচনটি আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই চ্যালেঞ্জে সফল হয়েছি। বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করার চেষ্টা করেছিল। কিন্তু তাঁরা সফল হয়নি। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোট দিয়ে তাঁদের প্রত্যাখ্যান করেছে।

রাশেদ খান মেনন বলেন, ১৫ বছর ঢাকায় জনপ্রতিনিধি ছিলাম। তখন আমার নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড করেছি। তবে আমার জন্মস্থান বরিশালের সঙ্গে সবসময় যুক্ত ছিলাম। বরিশাল বিভাগ হলেও উন্নয়নে অনেক পিছিয়ে আছে। তাই এখন আবার একমাত্র ধ্যান-ধারণা বরিশালের উন্নয়নে কাজ করা।

তিনি আরো বলেন, বরিশালের পর্যটন খাতের উন্নয়নের ফাইভ স্টার পর্যটন হোটেল এবং প্রশিক্ষণ কেন্দ্র করা হবে।

ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন সড়কের জন্য প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। কুয়াকাটা পর্যন্ত রেল লাইন হবে। ভোলার গ্যাস বরিশালে আনা হবে। যেহেতু বরিশালে আছি, তাই প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করে শীঘ্রই কাজগুলো করার চেষ্টা করব।

ওয়ার্কাস পার্টির সভাপতি বলেন, উজিরপুর-বানারীপারা উপজেলা উন্নয়ন বঞ্চিত। সড়কগুলোর অবস্থা খুব একটা ভালো নয়। সাধারণ মানুষের চলাচলে খুবই কষ্ট হচ্ছে। তাই সড়কগুলো উন্নয়নে প্রথমেই কাজ শুরু করব। উজিরপুর ও বানারীপাড়া উপজেলা নদীবেষ্টিত। সমগ্র দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সন্ধ্যা নদী ও হাবিবপুর নদীর ওপর ব্রিজ করা প্রয়োজন। এ বিষয়টি সংসদে উত্থাপন করব। এবং শীঘ্রই যাতে সেতু হয়, তার ব্যবস্থা গ্রহণ করব।

এ সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট নজরুল হক নিলু, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শেখ মো. টিপু সুলতান, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি শামিল শাহরুখ তমাল প্রমুখ উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৮ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১ দিন আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে