ভোলায় তোফায়েল আহমেদের জানাজার আগে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

ভোলা প্রতিনিধি
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ। ছবি: ভিডিও থেকে নেওয়া

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের জানাজার আগে ভোলায় বিক্ষোভ করেছে ছাত্রদল ও যুবদলের একদল নেতাকর্মী। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জানাজাস্থল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তোফায়েল আহমেদকে ছাত্রদল নেতা নুরে আলম ও যুবদলের রহিমের হত্যাকারী দাবি করে বিদ্যালয়ের মাঠে জানাজা না পড়ানোর দাবি জানান। পরে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা এসে তাদের সরিয়ে নেয়।

উনসত্তরের গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভোগা তোফায়েল আহমেদ গত ২৪ সেপ্টেম্বর থেকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গতকাল বাদ মাগ‌রিব রাজধানীর ধানম‌ন্ডির তাকওয়া মস‌জিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার দুপুরে পারিবারিক উদ্যোগে প্রবীণ এ আওয়ামী লীগ নেতার মরদেহ হেলিকপ্টারে করে ভোলায় নেওয়া হয়। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে নিজ গ্রাম কোড়ালিয়ায়। সেখানে স্থানীয় মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলার কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করা তোফায়েল আহমেদ ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে জাতীয় রাজনীতিতে বিশেষ পরিচিতি লাভ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে স্বাধীনতা আন্দোলন ও দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

তোফায়েল আহমেদ ১৯৭০ সালের নির্বাচনে ভোলার দৌলতখান-তজুমদ্দিন-মনপুরা আসন থেকে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: ২ আসামির ডোপ টেস্টে মেলেনি মাদকের অস্তিত্ব

সোমবার (৩১ আগস্ট) রংপুর মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে রোববার জেলগেট থেকে দুই আসামির নমুনা সংগ্রহ করা হয়। পরে সেই নমুনা পরীক্ষা করা হলে এতে এমফিটামিনের অস্তিত্ব পাওয়া যায়নি।

১৪ ঘণ্টা আগে

বরযাত্রার গাড়ি থামিয়ে ভাঙচুর, নববধূকে তুলে নিলেন ছাত্রদল কর্মী

রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদ জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামের বাসিন্দা। তার ছাত্রদল কর্মী পরিচয় নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব দেলোয়ার হোসেন রাজীব।

১৬ ঘণ্টা আগে

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

ত্রিশাল থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বালিপাড়ার দিকে যাচ্ছিল একটি মালবাহী ট্রাক। বিপরীত দিক থেকে ত্রিশালের দিকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ঠাকুরবাড়ি মোড়ের কাছে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।

১৭ ঘণ্টা আগে

চট্টগ্রামে জামিনে মুক্ত হয়ে খুন হলেন ‘সন্ত্রাসী’ পিচ্চি জাহিদ

সম্প্রতি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরেছিলেন চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদ। তবে বেরিয়েই হত্যাকাণ্ডের শিকার হলেন বিভিন্ন থানায় অন্তত এক ডজন মামলার আসামী জাহিদ।

১৭ ঘণ্টা আগে
Advertisement