ভোলা প্রতিনিধি

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং নয়বারের সংসদ সদস্য তোফায়েল আহমেদকে তার জন্মভূমি ভোলায় দাফন করার প্রস্তুতি চলছে। ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে বাবা-মায়ের পাশে শায়িত হবেন প্রবীণ এই রাজনীতিবিদ।
আজ মঙ্গলবার (২ জুন) ভোর থেকেই তার বাড়িতে দাফনের প্রস্তুতি শুরু হয়েছে। পারিবার সূত্র জানা গেছে, পারিবারিক উদ্যোগে আজ দুপুরেই ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তোফায়েল আহমেদের মরদেহ ভোলায় আনা হবে।
প্রয়াত তোফায়েল আহমেদকে একনজর দেখতে সকাল থেকেই কোড়ালিয়া গ্রামে ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। জোহরের নামাজের পর বেলা ২টায় ভোলা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে, প্রথম জানাজা হয়েছিল গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদে।
দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে নিজ গ্রাম কোড়ালিয়ায়। সেখানে স্থানীয় মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
তোফায়েল আহমেদের জানাজাকে ঘিরে ভিড় করা স্থানীয় বাসিন্দারা বলেন, তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন ভোলার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তার মৃত্যুতে জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলার কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করা তোফায়েল আহমেদ ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে জাতীয় রাজনীতিতে বিশেষ পরিচিতি লাভ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে স্বাধীনতা আন্দোলন ও দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
তোফায়েল আহমেদ ১৯৭০ সালের নির্বাচনে ভোলার দৌলতখান-তজুমদ্দিন-মনপুরা আসন থেকে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (৩১ আগস্ট) রংপুর মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে রোববার জেলগেট থেকে দুই আসামির নমুনা সংগ্রহ করা হয়। পরে সেই নমুনা পরীক্ষা করা হলে এতে এমফিটামিনের অস্তিত্ব পাওয়া যায়নি।
১৬ ঘণ্টা আগে
রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদ জিনারী ইউনিয়নের চর হাজিপুর গ্রামের বাসিন্দা। তার ছাত্রদল কর্মী পরিচয় নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব দেলোয়ার হোসেন রাজীব।
১৮ ঘণ্টা আগে
ত্রিশাল থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বালিপাড়ার দিকে যাচ্ছিল একটি মালবাহী ট্রাক। বিপরীত দিক থেকে ত্রিশালের দিকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ঠাকুরবাড়ি মোড়ের কাছে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
১৮ ঘণ্টা আগে
সম্প্রতি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরেছিলেন চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ জাহিদুল ইসলাম ওরফে পিচ্চি জাহিদ। তবে বেরিয়েই হত্যাকাণ্ডের শিকার হলেন বিভিন্ন থানায় অন্তত এক ডজন মামলার আসামী জাহিদ।
১৯ ঘণ্টা আগে