প্রতিবেদক, রাজনীতি ডটকম

পিরোজপুরে কালবৈশাখী ঝড়ে রুবি নামে একজন নিহত হয়েছেন। দশ মিনিটের এ ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে শতাধিক ঘরবাড়ি।
আজ রোববার (৭ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত তাণ্ডব চালায় কালবৈশাখী ঝড়। ঝড়ে আহত হয়েছেন অন্তত ২০ জন।
ঝড়ের সময় গোটা পিরোজপুর রাতের মতো অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এ সময় বিচ্ছিন্ন হয়ে যায় জেলার বিদ্যুৎ সংযোগ। গাছপালা ভেঙে পড়ে পিরোজপুরের সঙ্গে বরিশালের সড়ক যোগাযোগসহ বিভিন্ন এলাকার সঙ্গে সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, জেলায় ঝড়ে রুবি নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য শুকনো খাবার ও ত্রাণের ব্যাবস্থা করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারকে সরকারের তরফ থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। তবে প্রকৃত ক্ষয়য়তির পরিমাণ নিরুপণ করে পরে জানানো হবে।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
৬ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
১৯ ঘণ্টা আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
২০ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১ দিন আগে