পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে জুলাই আন্দোলনে শহিদের মেয়েকে ধর্ষণের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করা হলেও আরেক আসামি এখনো পলাতক। ওই আসামিকেও ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কনফারেন্স কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় নাহিদ ইসলাম এ দাবি জানান। এ সময় ধর্ষণসহ নারী নিপীড়নের ঘটনা রোধে আসামিদের কঠোর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সরকারকেও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণের শিকার মেয়েটির খোঁজখবর নেন। গত মঙ্গলবার সন্ধ্যায় দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে দলবদ্ধ ধর্ষণের শিকার হন মেয়েটি। তার বাবা জুলাই আন্দোলনে ঢাকায় শহিদ হয়েছিলেন।
নাহিদ ইসলাম বলেন, সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। আমরা দাবি জানাই, এই সংশোধনী দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন হোক।
এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, অপরাধীরা ঘুরে বেড়াবে আর নির্যাতনের শিকার যারা তারা কাঁদতে কাঁদতে বিচার চাইতে হবে— এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এ পরিস্থিতিকে পরিবর্তন করতেই হবে। দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে আমাদের বের হতেই হবে।
ভুক্তভোগীর বরাত দিয়ে ডা. জারা বলেন, মেয়েটি আমাদের বলেছে— মেয়ে হিসেবে নয়, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সে বিচার চায়। আমাদের মনে রাখতে হবে, ন্যায় বিচার প্রত্যেকের মৌলিক অধিকার। ন্যায় বিচারে দেরি হলে সেটিও প্রকারান্তরে অন্যায়ের পক্ষ নেওয়া।
মতবিনিময় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সহকারি অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, আইনিভাবে এনসিপির পক্ষ থেকে যতটুকু সহযোগিতা দেওয়া প্রয়োজন, আমরা সেটি দেবো।
নাহিদ ইসলামসহ এনসিপির প্রতিনিধি দলের সদস্যরা পরে পাঙ্গাশিয়া ইউনিয়নে জুলাই আন্দোলনে শহিদ ওই ব্যক্তির কবর জিয়ারত করেন।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
১২ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
১ দিন আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১ দিন আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১ দিন আগে