বরিশালে বাস-ট্রলির সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
উজিরপুরের মুন্ডপাশা এলাকায় সাকুরা পরিবহনের একটি বাস ও ইট বহনকারী ট্রলির সংঘর্ষ। ছবি: সংগৃহীত

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের মুন্ডপাশা এলাকায় সাকুরা পরিবহনের একটি বাস ও ইট বহনকারী ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রলিচালক সোহরাব হাওলাদার (২৮) ও হেলপার রুবেল হাওলাদার (২০) ঘটনা স্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

ট্রলিচালক সোহরাব বামরাইল ইউনিয়নের বরতা গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে এবং রুবেল একই গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে। রোববার (২৪ ডিসেম্বর) সকাল পৌনে ৭টায় ঢাকা-বরিশাল মহাসড়কের মুন্ডপাশায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১১-৫৬৩৩) ঢাকার উদ্দেশে ১০ জন যাত্রী নিয়ে রওনা দিয়ে উজিরপুরের মুন্ডপাশায় পৌঁছালে অপরদিক থেকে আসা ইট বহনকারী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রলিটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে সড়কে ছিটকে পড়ে। বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। সড়কের পাশে বড় বড় গাছে গিয়ে আটকায় বাস।

সাকুরা পরিবহনের চালক পালিয়ে গেলেও সুপারভাইজার ও হেলপারসহ আহত ১০ জনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

উজিরপুর ফয়ার সার্ভিস, থানার পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নিহত এবং আহতদের উদ্ধার করে ঢাকা-বরিশাল মহাসড়কের যানচালচল স্বাভাবিক করা হয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর উদ্দিন বলেন, ‘ধারণা করা হচ্ছে, ঘনকুয়শা ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

৯ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১ দিন আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে