মাদকবিরোধী অভিযানে হামলা, ‘আত্মরক্ষা’য় র‍্যাবের গুলিতে তরুণ নিহত

বরিশাল প্রতিনিধি
র‌্যাবের মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ তরুণের মরদেহ। ছবি: রাজনীতি ডটকম

বরিশালের আগৈলঝাড়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‍্যাব) মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রেতাদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় র‍্যাব ‘আত্মরক্ষা’র জন্য গুলি করলে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজন নিহত হয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে নিহত তরুণের নাম সিয়াম মোল্লা (২২)। তিনি উজিরপুরের বাহের হাট এলাকার রিপন মোল্লার ছেলে।

এ ঘটনায় গুলিবিদ্ধ রাকিব মোল্লা নামে আরেকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাকিব ওই এলাকার খালেক মোল্লার ছেলে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম জানান, সোমবার সন্ধ্যার দিকে র‍্যাব ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। সাদা পোশাকে র‌্যাব সদস্যরা অভিযানে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালান স্থানীয় মাদক বিক্রেতারা। র‍্যাব এ সময় আত্মরক্ষার্থে গুলি চালায়।

ওসি বলেন, দুজন গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, রাতে গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে আনা হয়েছে। তাকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

১২ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১ দিন আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে