গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে চাচা-ভাতিজার বিরোধের জেরে ফার্নিচার ব্যবসায়ী সফিকুল ইসলামের দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগ ছাত্রদল নেতা ওবায়দুল ইসলামের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার জৈনাবাজার কাঠ মহলের লেবু মিয়ার মার্কেটে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে দোকানের কর্মচারীদের বের করে দিয়ে দোকান ঘরে ছাত্রদল নেতার নির্দেশে তালা ঝুলিয়ে দেন ফরহাদ মিয়া।
ফার্নিচার ব্যবসায়ী সফিকুল ইসলাম উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাশিমপুর (নয়াপাড়া) গামের মৃত আব্দুছ ছামাদের ছেলে।
অভিযুক্ত ওবায়দুল ইসলাম উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটির সহসভাপতি।
ফরহাদ মিয়া একই উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের আবুল হাশেমের ছেলে।
দোকানের মালিক জাহাঙ্গীর আলম লেবু গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। ছাত্রদল নেতা ওবায়দুল সম্পর্কে তার ভাতিজা।
ফার্নিচার ব্যবসায়ী সফিকুল ইসলাম জানান, আবদার গ্রামের ফরহাদ মিয়া নিজেকে দোকানের মালিক পরিচয় দিয়ে তার কাছে ৫০ হাজার টাকা জামানত চেয়েছিলেন। পরে মৌখিক চুক্তিতে ৩০ হাজার টাকা জামানত এবং মাসিক পাঁচ হাজার টাকা ভাড়া ঠিক হয়।
দোকানটি ভাড়া নেওয়ার কয়েক দিন পর সফিকুল জানতে পারেন ফরহাদ আসলে দোকানের মালিক নন। এই বিষয়টি জানার পর তিনি ফরহাদকে টাকা দিতে অস্বীকৃতি জানালে ফরহাদ তাকে হুমকি দিতে শুরু করেন।
দোকান ভাড়া নেওয়ার কিছুদিন পর সফিকুলের সঙ্গে দোকানের প্রকৃত মালিক জাহাঙ্গীর আলম লেবুর যোগাযোগ হয়। লেবু জানতে চান, কাকে জামানত দিয়ে তিনি দোকান ভাড়া নিয়েছেন। সবকিছু জানার পর লেবু সফিকুলের সঙ্গে নতুন করে চুক্তি করেন।
সফিকুল বলেন, উনি (জাহাঙ্গীর আলম লেবু) আমাকে বললেন, জায়গা এবং দোকান আমার, তুমি আরেকজনকে কেন জামানত দেবে? এরপর ৩০ হাজার টাকা জামানত এবং মাসিক পাঁচ হাজার টাকা ভাড়ায় ১০০ টাকার দুটি স্ট্যাম্পে তাদের মধ্যে লিখিত চুক্তি হয়।
আগস্ট মাসের মাঝামাঝি সময়ে ছাত্রদল নেতা ওবায়দুল ১ সেপ্টেম্বর থেকে দোকান ছেড়ে দিতে বলেন। সফিকুল বিষয়টি দোকানের মালিক জাহাঙ্গীর আলম লেবুকে জানালে তিনি তাকে ব্যবসা চালিয়ে যেতে বলেন।
সফিকুল রাজনীতি ডটকমকে বলেন, রোববার রাতে তার দোকানের কর্মচারীরা আসবাবপত্র তৈরির কাজ করছিল। সোমবার সকালে সেগুলোর ডেলিভারি দেওয়ার কথা ছিল। কিন্তু ভোর ৬টার দিকে ছাত্রদল নেতা ওবায়দুলের নির্দেশে ফরহাদ এসে কর্মচারীদের বের করে দিয়ে দোকানে তালা ঝুলিয়ে দেয়। সফিকুল ক্ষোভ প্রকাশ করে বলেন, চাচা-ভাতিজার মধ্যে জমি নিয়ে বিরোধ থাকতেই পারে, কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠানে কেন তালা দেওয়া হবে? এর ফলে তৈরি আসবাবপত্রগুলোও ডেলিভারি দেওয়া যাচ্ছে না।
জানতে চাইলে ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম রাজনীতি ডটকমকে বলেন, জাহাঙ্গীর আলম লেবু আমার চাচা। বাজারের জায়গাগুলো এখনো আমাদের মাঝে ভাগ-বাঁটোয়ারা হয়নি। আমি সবাইকে নিয়ে সন্ধ্যায় বসব।
এটুকু বলেই মোবাইল ফোনের কল কেটে দেন তিনি। এরপর কল করলে আর রিসিভ করেননি।
ওই জায়গা ও দোকানের মালিক জাহাঙ্গীর আলম লেবুর মোবাইল বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ দিন আগে