ছাত্র-জনতা গুঁড়িয়ে দিলো শামীম ওসমানের দাদার বাড়ি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
শামীম ওসমানের দাদার বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের শহরের প্রাণকেন্দ্র চাষাড়া এলাকায় অবস্থিত ‘বায়তুল আমান’ গুঁড়িয়ে দিচ্ছে বিক্ষুব্ধ জনতা। এটি স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জ শহরের বাড়িটি এক্সক্যাভেটর বা ভেকু মেশিন দিয়ে ভাঙার কাজ শুরু হয়। এ সময় বাড়ির আশপাশ ঘিরে বিপুল পরিমাণ মানুষজন উপস্থিত ছিলেন।

এ দিন সন্ধ্যার পরপরই মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে শহরের মিশনপাড়া এলাকায় বিভিন্ন পর্যায়ের বিক্ষুব্ধ জনতা জড়ো হয়। সেখান থেকে তারা মিছিল নিয়ে যান বায়তুল আমানের সামনে।

মিছিলটি পৌঁছানোর আগেই সেখানে এক্সক্যাভেটর মেশিন রাখা ছিল। মিছিলটি পৌঁছালে সেটি দিয়ে বাইতুল আমানের সীমানা প্রাচীর ভেঙে দেওয়া হয়। এরপর ভবন ভাঙার কাজ শুরু করা হয়।

মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, দেশের মানুষ যেমন আওয়ামী লীগের প্রতি ক্ষুদ্ধ, তেমনি নারায়ণগঞ্জবাসীও শামীম ওসমান, সেলিম ওসমান, আজমেরী ওসমান ও অয়ন ওসমানের প্রতি ক্ষুদ্ধ। বায়তুল আমান গুঁড়িয়ে দেওয়ার মাধ্যমে সেই ক্ষোভেরই বহির্প্রকাশ ঘটেছে।

এর আগে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিনও বায়তুল আমান ভাঙচুর করা হয়েছিল। এবারে সেটি একেবারেই ধসিয়ে দেওয়া হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিচয়পত্র ছাড়া কেউ হকারি করতে পারবেন না: ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে ভবিষ্যতে পরিচয়পত্র ছাড়া কোনো হকার থাকবেন না এবং নির্ধারিত স্থানের বাইরে কেউ ব্যবসা করতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

২ দিন আগে

সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতাকর্মীরা, রক্ষা পেলেন এমপি

নীলফামারীর ডিমলায় নাউতরা নদীর ওপর নটাবাড়ি বাঁশের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে নদীতে পড়ে গেছেন জামায়াতের ৮ থেকে ১০ জন নেতাকর্মী। তবে সাঁকোর কিছুটা সামনে থাকায় সংসদ সদস্য আব্দুস সাত্তার রক্ষা পান। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

২ দিন আগে

খুলনায় যুবদল কর্মী হত্যার নেপথ্যে মাদক, খুনি শনাক্ত: পুলিশ

খুলনার রূপসা উপজেলায় যুবদল কর্মী ফখরুল শেখ (৩২) হত্যার নেপথ্যে মাদক রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের পাশে থাকা মাদকের একটি আখড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম।

২ দিন আগে

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে