বরিশাল প্রতিনিধি

বরিশাল নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে হঠাৎ করে অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে পেট্রোলের সরবরাহও সীমিত হয়ে পড়ায় নির্দিষ্ট পরিমাণের বেশি জ্বালানি দেওয়া হচ্ছে না। এতে মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
শনিবার (৭ মার্চ) নগরের অধিকাংশ ফিলিং স্টেশনে অকটেন না পেয়ে অনেক চালককে খালি হাতে ফিরে যেতে দেখা গেছে। নগরের নতুন বাজার, নথুল্লাবাদ, কাশিপুর ও রুপাতলী এলাকার বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায়, অনেক ফিলিং স্টেশনের সামনে ‘অকটেন নাই’ ও ‘পেট্রোল নাই’ লেখা বোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে।
অকটেন সংকটের কারণে অনেক চালক বাধ্য হয়ে পেট্রোল সংগ্রহ করছেন। তবে পাম্পগুলোতে মোটরসাইকেলের ক্ষেত্রে ২০০ থেকে ৩০০ টাকার বেশি এবং প্রাইভেটকারে সীমিত পরিমাণের বেশি পেট্রোল দেওয়া হচ্ছে না। তবে ডিজেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
ফিলিং স্টেশনে জ্বালানি নিতে আসা কয়েকজন চালক জানান, বৈশ্বিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ভবিষ্যতে জ্বালানি সংকট দেখা দিতে পারে— এমন আশঙ্কা থেকেই অনেকেই আগেভাগে গাড়ির ট্যাংক পূর্ণ করতে চাইছেন। ফলে হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় পাম্পগুলোতে চাপ সৃষ্টি হয়েছে।
মোটরসাইকেল চালক মাসুদ বলেন, ‘এখন চলাচলের জন্য জ্বালানি আছে। কিন্তু পরে যদি না পাওয়া যায়, সেই আশঙ্কা থেকেই ট্যাংক ভরে রাখতে এসেছি।’
নথুল্লাবাদের সুরভী ফিলিং স্টেশনে জ্বালানি নিতে আসা প্রাইভেটকার চালক সবুজ জানান, অকটেন না পেয়ে তাকে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। তিনি বলেন, ‘আগামীকালও যদি অকটেন না পাই, তাহলে বাধ্য হয়ে পেট্রোল দিয়েই গাড়ি চালাতে হবে।’
সুরভী ফিলিং স্টেশনের সহকারী ব্যবস্থাপক রাফি বলেন, ‘বৃহস্পতিবার মধ্যরাত থেকেই আমাদের পাম্পে অকটেন নেই। পেট্রোলের চাহিদাও কয়েকগুণ বেড়ে গেছে। তাই পরিস্থিতি সামাল দিতে নির্দিষ্ট পরিমাণের বেশি তেল দেওয়া যাচ্ছে না।’
নতুন বাজার এলাকার ইসরাইল ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আব্দুর রব সিকদার জানান, পর্যাপ্ত আমদানি না থাকায় সাময়িক এই সংকট তৈরি হয়েছে। তবে আগামী রোববার নাগাদ সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে জানান তিনি।
মেঘনা পেট্রোলিয়াম বরিশাল ডিপোর ইনচার্জ মো. শাহ আলম বলেন, ডিপোতে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। তেলবাহী জাহাজ আসার সময়সূচির ভিত্তিতে ফিলিং স্টেশনগুলোতে সরবরাহ দেওয়া হয়। রোববার থেকে সব ধরনের জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনিও।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা নির্ধারিত সময়ের মধ্যে হাসপাতালে উপস্থিত হবে না, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যসেবায় জড়িত প্রত্যেককে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে বলেও জানান তিনি।
১ দিন আগে
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত উদ্যোগ ‘বোর্ড অব পিস’-সংক্রান্ত সব ধরনের আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া।
১ দিন আগে
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক জিসানুল হক তপু বলেন, দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭ থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দৌলতদিয়া প্রান্তে ৩টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
১ দিন আগে
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে সীমান্তবর্তী পাইনছড়ি এলাকায় যান আব্দুল জব্বার। এ সময় হঠাৎ মায়ানমার সীমান্তের কাছে পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে মাইনের আঘাতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানী
২ দিন আগে