বগুড়া প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর চরাঞ্চলে জমি ও গোচারণভূমি নিয়ে বিরোধের জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (৪ আগস্ট) রাতে উপজেলার কাজলা ইউনিয়নের পাকুরিয়ার চরের নান্টুর মোড় এলাকায় হামলার পর চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
নিহত মোখলেছুর রহমান ওরফে মোসলেম প্রামাণিক (৬২) সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং কাজলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাকুরিয়ার চরের জমি ও গোচারণভূমি নিয়ে স্থানীয়দের সঙ্গে মোখলেছুর রহমানের দীর্ঘদিনের বিরোধ ছিল। সোমবার রাত সাড়ে ৮টার দিকে পাকুরিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে নান্টুর মোড় এলাকায় প্রতিপক্ষের লোকজন তার পথরোধ করে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে মঙ্গলবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, চরের জমি নিয়ে পূর্ববিরোধের জেরে মোখলেছুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে শুধু পরিচ্ছন্নতা খাতেই ৩২৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের অর্থবছরের মূল বরাদ্দের তুলনায় প্রায় সাড়ে তিন গুণ বেশি। ২০২৫-২৬ অর্থবছরে এই খাতে সিটি করপোরেশনের বরাদ্দ ছিল ৯০ কেটি ২৩ লাখ টাকা এবং সংশোধিত আকারে এই বরাদ্দ ছিল আরও কম— ৮০ কোটি ৩৮ লাখ টাকা।
১ দিন আগে
হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য, প্রতিবেশগত ভারসাম্য ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জেলা প্রশাসন জানিয়েছে। পাশাপাশি হাওরে চলাচলকারী সব নৌ যানের মালিক ও পরিচালনাকারীদের আগামী ১০ আগস্টের মধ্যে নিবন্ধন শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
২ দিন আগে
রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মহানগর পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
২ দিন আগে
রোববার (২ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে তাঁকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
২ দিন আগে