সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) সীমানার মধ্যে সব ধরনের হাউজবোট ও পর্যটকবাহী নৌ যানের প্রবেশ ও চলাচল নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।
হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য, প্রতিবেশগত ভারসাম্য ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জেলা প্রশাসন জানিয়েছে। পাশাপাশি হাওরে চলাচলকারী সব নৌ যানের মালিক ও পরিচালনাকারীদের আগামী ১০ আগস্টের মধ্যে নিবন্ধন শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) সন্ধ্যায় ফেসবুকে সুনামগঞ্জ জেলা প্রশাসনের পেজে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
এর আগে শনিবার সুনামগঞ্জ জেলা প্রশাসনের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। ‘টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ, ২০২৫’-এর আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত টাঙ্গুয়ার হাওরের ইসিএ ঘোষিত এলাকার অভ্যন্তরে সব ধরনের হাউজবোট ও পর্যটকবাহী নৌ যানের প্রবেশ ও চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। হাউজবোট ও নৌ যানে পর্যটকদের জন্য আচরণবিধি দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে এবং ট্যুর শুরুর আগে তা পর্যটকদের জানাতে হবে।
হাউজবোট বা নৌ যানে উচ্চস্বরে গান-বাজনা, মাইকের ব্যবহার কিংবা কোনো ধরনের পার্টি আয়োজন করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে গণবিজ্ঞপ্তিতে। নির্দেশনায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বলা হয়েছে, প্রতিটি হাউজবোটে নিরাপদ পানীয় জলের জন্য পানি বিশুদ্ধকারী ফিল্টার রাখতে হবে। হাউজবোটের দৈর্ঘ্য সর্বোচ্চ ১০০ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে।
এ ছাড়া জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, হাসপাতালসহ জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য প্রয়োজনীয় যোগাযোগ নম্বর পর্যটকদের জানাতে ও দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি হাউজবোট ও নৌ যানে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট, লাইফবয় রিং ও অগ্নিনির্বাপক যন্ত্র সংরক্ষণ এবং গ্যাস সিলিন্ডার ব্যবহারে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আকস্মিক ঝড়, প্রবল বৃষ্টিপাত বা বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
গণবিজ্ঞপ্তিতে আগামী ১০ আগস্টের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা প্রশাসক, সুনামগঞ্জ বরাবর তালিকাভুক্তি ও নিবন্ধনের জন্য আবেদন দাখিল করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে সংশ্লিষ্ট হাউজবোট, নৌ যান বা ট্যুর অপারেটরকে পর্যটন কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ফটিকছড়ি থানার জামাল হত্যা মামলায় পাঁচ দিন এবং অস্ত্র উদ্ধারের মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
রোববার সকাল ১১টার দিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। পরে পুলিশ বিকল্প ব্যবস্থা হিসেবে সড়কের বিপরীত পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে।
১৩ ঘণ্টা আগে
রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৪ ঘণ্টা আগে