পুঠিয়ায় ঈদ উদযাপন, প্রধান জামাতে ২১ মুসল্লি

রাজশাহী ব্যুরো
আপডেট : ২০ মার্চ ২০২৬, ১৫: ১৪
পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।। ছবি: রাজনীতি ডটকম

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন একদল মুসল্লি। সৌদিকে কেন্দ্র ধরে এবং বিশ্বব্যাপী চাঁদ দেখার তথ্যের ভিত্তিতে তারা ঈদ উদযাপন করেন বলে জানান।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টায় উপজেলার কৃষ্ণপুর পৌর এলাকার কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন চারঘাট উপজেলার ইমাম শাজিরুল ইসলাম সাগর।

এবারের জামাতে মোট ২১ জন মুসল্লি অংশ নেন। এর মধ্যে ২০ জন পুরুষ ও একজন নারী ছিলেন।

নামাজ শেষে মুসল্লিরা জানান, চাঁদ কোনো নির্দিষ্ট দেশের জন্য নয়; বরং তা সারা বিশ্বের জন্য উদিত হয়। ভৌগোলিক কারণে সব স্থানে একসঙ্গে চাঁদ দেখা না গেলেও, তাদের বিশ্বাস— বিশ্বব্যাপী একই দিনে হিজরি মাস গণনা করা উচিত। এ বিশ্বাস থেকেই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।

জামাতে অংশ নেওয়া এক মুসল্লি বলেন, ‘আগে দেশের প্রচলিত নিয়মেই ঈদ পালন করতাম। তবে এবার এই জামাতে অংশ নিয়ে ভালো অভিজ্ঞতা হয়েছে। ধর্মীয় বিধান ও চাঁদের হিসাব সম্পর্কে জানার পরই আমি এ সিদ্ধান্ত নিয়েছি।’

স্থানীয়রা জানান, প্রায় এক দশক ধরে তারা এভাবে ঈদ উদযাপন করে আসছেন। শুরুতে মুসল্লি সংখ্যা কম থাকায় নিজ নিজ বাড়িতে নামাজ আদায় করা হলেও বর্তমানে অংশগ্রহণকারী বেড়ে যাওয়ায় স্থানীয় মসজিদে জামাতের আয়োজন করা হচ্ছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

হবিগঞ্জেও এনসিপির গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ, সড়কে বসে প্রতিবাদ

নাহিদ ইসলাম বলেন, ‘কেন আমাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে? আমরা হবিগঞ্জে যেতে চাই। সেখানে গিয়ে আমরা আইনি পদক্ষেপ নেব।’

১ দিন আগে

ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা বালুভর্তি ২ ট্রলার ছিনতাই

জব্দ করা দুটি ট্রলার রাজীবপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াদুদ জামান মানিক ও যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন এবং উচাখিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাদীউল বাশার সুমনের জিম্মায় দিয়েছিল প্রশাসন। ট্রলারে ছিলেন ঈশ্বরগঞ্জ থানার এএসআই জীবন চন্দ্র বৈশ্য, কনস্টেবল বিমল চন্দ্র পাল এবং গ্রাম পুলিশ উজ্জ্বল ও

১ দিন আগে

শ্রীমঙ্গলে পুলিশের বাধা পেরিয়ে এনসিপি নেতারা হবিগঞ্জের পথে

একপর্যায়ে হাসনাত বলেন, তিনি নিজেসহ আরও দুই সংসদ সদস্য নাহিদ ইসলাম ও মাহমুদা মিতু (সংরক্ষিত আসনে) এবং এনসিপির দুজন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কেবল মামলা করতে যাবেন। প্রয়োজনে তারা গাড়ির চালককেও নেবেন না। পুলিশ চালক দিলে তাকে নিয়েই যাবেন তারা। তবে পুলিশ সে প্রস্তাবও মানেনি। পরে এনসিপি নেতারা ব্যারিক

১ দিন আগে

ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবা নারীর মামলা

বুধবার (২২ জুলাই) পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে বাদী হিসেবে মামলাটি দায়ের করেন ওই বিধবা। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানায় এজাহার রেকর্ড করে আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

১ দিন আগে