নির্বাচন এখন অবধারিত বিষয়ে পরিণত হচ্ছে: দেবপ্রিয়

রাজশাহী ব্যুরো
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১৮: ২৩

নির্বাচন এখন ক্রমান্বয়ে একটি অবধারিত বিষয়ে পরিণত হচ্ছে উল্লেখ করে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, “সবাই আশা করছেন নির্বাচন যথাসময়ে, সুষ্ঠুভাবে এবং অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হবে। এর ফলাফল আগামী দিনের বাংলাদেশের পরিবর্তনকে আরও এগিয়ে নেবে।”

আজ শনিবার দুপুরে রাজশাহীতে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী উদ্যোগের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। এতে রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মতামত তুলে ধরেন।

ড. দেবপ্রিয় বলেন, “আজকের সংলাপের একটি স্পষ্ট বার্তা হলো—আগে নেতারা বলতেন, জনগণ শুনত; এখন মানুষ নিজের কথা স্পষ্টভাবে বলছে। তারা এমন একটি নির্বাচন দেখতে চায়, যেখানে প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন। এর জন্য নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণ, সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার ও যোগ্য প্রার্থী নির্বাচন গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে।”

তিনি আরও বলেন, “অংশগ্রহণকারীরা মনে করেন নির্বাচনী ব্যয় কমানো না গেলে দুর্নীতি কমানো কঠিন হবে। একইভাবে নির্বাচনের পর জনপ্রতিনিধিদের জবাবদিহির বিষয়টি গুরুত্বপূর্ণ। তারা চান প্রতিটি জনপ্রতিনিধি বছরে অন্তত একবার তাঁর কাজের হিসাব দিক।”

রাজশাহীর সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “এ অঞ্চলের নাগরিকরা চারটি বড় বিষয় বিশেষভাবে তুলে ধরেছেন—মরুকরণ ও নদীর পানির সংকট, জ্বালানির অভাব, যোগাযোগ অবকাঠামোর দুর্বলতা এবং শিল্পায়নের ঘাটতি, বিশেষ করে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের প্রয়োজনীয়তা। স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা, সামাজিক সুরক্ষা—এসব প্রশ্নও আলোচনায় এসেছে। তবে সবচেয়ে গুরুত্বের সঙ্গে উঠে এসেছে নিরাপত্তার বিষয়টি।

দেবপ্রিয় বলেন, “নাগরিকরা শুধু অর্থনৈতিক বা আর্থিক নিরাপত্তা নয়, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক নিরাপত্তাকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। তাদের মতে, নিরাপত্তা জোরদার না হলে সুষ্ঠু নির্বাচন কঠিন হবে। তারা নিরাপত্তাকে বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের দক্ষতা এবং সরকারের সুশাসন ভাবনার সঙ্গে যুক্ত করে দেখছেন।”

তিনি আরও বলেন, “অংশগ্রহণকারীদের মতে নির্বাচনের পরবর্তী নিরাপত্তার চেয়ে নির্বাচনের পূর্ব ও চলমান নিরাপত্তা অধিক গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন সিপিডির সম্মানীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা মুক্ত আলোচনায় অংশ নেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে