নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

বিয়ে ও প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক কিশোরীকে (১৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে এক যুবক ও তার সহযোগীরা।
বুধবার রাতে উপজেলার মাঝিয়াকান্দি গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় কিশোরীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় অভিযুক্ত সবুজ মিয়া (৩০), সুলতান মিয়া (২৮) ও নয়ন মিয়াকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, ঈশ্বরগঞ্জ ইউনিয়নের মাঝিয়াকান্দি গ্রামের বিল্লাল মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (২০) ওই কিশোরীকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু বয়স কম হওয়ায় কিশোরীর পরিবার সেই প্রস্তাবে রাজি হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে ইয়াসিন এবং তার পরিবারের সদস্যরা প্রায়ই কিশোরীর পরিবারকে প্রাণনাশের হুমকি দিত।
অভিযোগে আরও বলা হয়েছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ইয়াসিন কিশোরীর বাড়িতে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে মুখ, গলা, হাত ও পা-এর বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে আহত করে। এ সময় কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা কিশোরীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অভিযান চালিয়ে বিদেশি দুটি পিস্তল, একটি বিদেশি রিভলবার, দুটি ম্যাগাজিন, ১১টি গুলি, তিনটি গুলির খোসা ও একটি হাতবোমা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১টি ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
১ দিন আগে
নিহত রাশেদুল ফুলপুর উপজেলার কৃষ্ণ মহেশপট্টি গ্রামের বাসিন্দা। বাবার সঙ্গে তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। তবে ইটভাটায় কাজ না থাকায় প্রায় দেড় মাস ধরে বাড়িতেই ছিলেন তিনি। এ সময় পাশের এলাকার তিন যুবকের সঙ্গে তার চলাফেরা ও আড্ডা বেড়ে যায়। তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় শ্রমিক হিসেবেও কাজ করতেন রাশেদুল।
১ দিন আগে
সার পেতে দেরি হওয়াকে কেন্দ্র করে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক পরিবেশকের গুদামে ভাঙচুর করেছেন ক্ষুব্ধ কৃষকেরা। একই দাবিতে জেলার ভূরুঙ্গামারীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। পর্যাপ্ত সার সরবরাহ ও কথিত সার সিন্ডিকেট ভাঙার দাবিতে লালমনিরহাটেও মহাসড়ক অবরোধ করা হয়েছে।
২ দিন আগে
রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁওয়ে মামলা-মোকদ্দমা তুলনামূলক কম এবং এখানকার মানুষ শান্তিপূর্ণ পরিবেশে থাকতে চান। সেই পরিবেশ ধরে রাখতে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ জরুরি।
২ দিন আগে