জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী 'কুড়িগ্রাম এক্সপ্রেস' ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৪টার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে।
সান্তাহার রেলওয়ে জংশনের মাস্টার মোছা. খাদিজা খাতুন বলেন, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের একটি বগি আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে প্রায় দুই কিলোমিটার লাইনচ্যুত হয়। উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করেছে। এই সময় পঞ্চগড় এক্সপেস ট্রেন রাণীনগর স্টেশন ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন সান্তাহার জংশনে দাঁড়িয়ে ছিল।
আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম বলেন, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটির লাইনচ্যুত বগিসহ অন্য বগিগুলো আক্কেলপুর স্টেশনে আনা হয়েছে। এই বগিগুলো জয়পুরহাট স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির অন্য বগির সঙ্গে সংযুক্ত করা হবে। লাইন পরিস্কার হলে সকাল সাড়ে ৯টায় সান্তাহার জংশন থেকে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ছেড়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
প্রসঙ্গত, ঢাকা থেকে ছেড়ে আসা ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেন সান্তাহার জংশন স্টেশন ছেড়ে হলহলিয়া রেলসেতু পার হয়ে প্রায় দেড় কিলোমিটার পর বগি থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাওয়ার কারের দায়িত্বে থাকা লোকজনদের ঘটনাটি জানানো হয়। এরপর রোববার রাত পৌনে ৪টার দিকে ট্রেনটির বগি লাইনচ্যুত হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার পর ভদ্রকালী এলাকায় এসে থামানো হয়।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ দিন আগে