কুমিল্লায় ভোট কেনার অভিযোগে ইউনিয়ন জামায়াতের আমির আটক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ১৭
টাকাসহ আটক ছালিয়াকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান হেলালী। ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোট কেনার অভিযোগে টাকাসহ ছালিয়াকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান হেলালীকে আটক করেছে স্থানীয়রা। এ সময় তার কাছ থেকে নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান। তিনি বলেন, ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি ঘটনাগুলো তদন্ত করবে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা এ বিষয়ে ব্যবস্থা নেবেন।’

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বুধবার সকালে ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি এলাকায় স্থানীয়রা জামায়াত নেতা হাবিবুর রহমান হেলালীকে টাকা বিতরণের সময় হাতেনাতে আটক করেন। পরে তারা তাকে প্রশাসনের হাতে তুলে দেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জামায়াত কর্মীর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ, মুচলেকায় ছাড়ল পুলিশ

নারায়ণগঞ্জ-৩ আসনের সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়ার পক্ষে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে দলটির একজন কর্মীকে পুলিশে দেয় বিএনপির লোকজন। তবে পরে অভিযোগের প্রমাণ না পেয়ে মুচলেকা নিয়ে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাত।

৮ ঘণ্টা আগে

কুমিল্লায় জামায়াত নেতার মাছের খামার থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে কিছু লোক আল বাশারাত মৎস্য প্রজেক্টে বস্তা নিয়ে আসা-যাওয়া করে আসছিলেন। বুধবার দুপুরের দিকে মৎস্য প্রজেক্টে মাইক্রোবাসে করে কিছু লোকজন আসে। তারা কয়েকটি বস্তায় ভরে কিছু মালামাল নিয়ে যায়। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা পরিত্যক্ত ভবনে গিয়ে ককটেল তৈরির সরঞ্জাম দেখতে পায়।

৮ ঘণ্টা আগে

রাজশাহী বিভাগে ১ হাজার ৭৬৭ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজশাহী বিভাগের ৫ হাজার ৫০৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১ হাজার ৭৬৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

৯ ঘণ্টা আগে

গণনা শেষ, জামায়াত নেতার ব্যাগে ছিল ৭৪ লাখ টাকা

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের ব্যাগের টাকা গণনা শেষ হয়েছে। তার ব্যাগে মোট ৭৪ লাখ পাওয়া গেছে বলে বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জানিয়েছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করীম।

৯ ঘণ্টা আগে