দুর্নীতির প্রশ্নে সরকারের জিরো টলারেন্স নীতি: কৃষিমন্ত্রী

ফেনী প্রতিনিধি

দুর্নীতির প্রশ্নে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ লোপাটের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারের কোনো কর্মকর্তা দুর্নীতিতে সম্পৃক্ত থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ কর্মকর্তার বিরুদ্ধেও ওঠা অভিযোগগুলো তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে নিয়মানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারের সংকট নেই দাবি করে আমিন উর রশিদ বলেন, সারের সংকট থাকলে বিভিন্ন মিলে সার পাওয়া যাচ্ছে কোথা থেকে? মূলত সার থাকার কথা ডিলারের কাছে। কিন্তু সার পাওয়া যাচ্ছে ডিলার নয় এমন লোকদের কাছে। এই দুষ্টু লোকদের কারণে সমাজ, কৃষক ও জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, এরই মধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নজরদারির জন্য বেশ কয়েকটি টিম করা হয়েছে। খুব দ্রুত এ চক্র তাদের দুষ্টামিতে ব্যর্থ হবেন।

কৃষক কার্ডে স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফুলগাজী সফরে এখানে ৭ হাজারের বেশি কৃষক কার্ড বিতরণ করা হবে। সারা দেশে ১ লাখ ১০ হাজার কৃষক কার্ড বিতরণ করা হবে। প্রতিটি উপজেলার ইউনিয়নভিত্তিক ব্লকে কাজ করা হচ্ছে। সবমিলিয়ে ২ কোটি কৃষক এর আওতায় আসবে।

তিনি আরও বলেন, কৃষকভেদে বহু ধরনের কৃষক কার্ড রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই কৃষকরা এই কার্ড পেয়ে যাবে। কৃষক কার্ডে স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই।

এর আগে আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী সফরকে সামনে রেখে প্রস্তুতির অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় মাঠে প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়নে নেওয়া প্রস্তুতি, জনসমাগম ও নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নেন তিনি।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

শীতলক্ষ্যায় ডুবে ৩ জনের মৃত্যু, নিখোঁজ ১

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে তাদের মরদেহ উদ্ধার করে।

৫ ঘণ্টা আগে

আটক ৬৩ বিদেশি অনলাইন স্ক্যামে জড়িত, চট্টগ্রামের ভবনে ছিল ‘ওয়ার্ক স্টেশন’

পুলিশ বলছে, লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামে এমন প্রতারক চক্র দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। বড় ধরনের অভিযানের কারণে এসব দেশ থেকে প্রতারক চক্রগুলো জাল গুটিয়েছে। তারাই বাংলাদেশে এসে একই ধরনের অনলাইন প্রতারণা চালানোর প্রচেষ্টায় জড়িত ছিল। খুলশীর যে বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে সেখানে তারা বসিয়েছিল প্রতার

২১ ঘণ্টা আগে

বরিশালে সমকাল কার্যালয়ে ঝুলছিল সাবেক ব্যুরো প্রধানের মরদেহ

তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসা পুলক চ্যাটার্জির ভাই ভূমি কর্মকর্তা দীপক চ্যাটার্জি বলেন, চাকরি না থাকার কারণে তার ভাই কিছুটা হতাশ ছিলেন। সে কারণেও তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

১ দিন আগে

পাবনায় বাড়ির পাশের ডোবায় ডুবে ৩ শিশুর মৃত্যুর

নিহত শিশুরা হলো— দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং একই গ্রামের মো. আশরাফুল ইসলামের দুই সন্তান খালিদ হোসেন (৮) ও আফিয়া খাতুন (৫)।

১ দিন আগে
Advertisement