এআই দিয়ে জাইমা রহমানের সঙ্গে ছবি, কলেজছাত্র কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি
শাকিল আহমেদ। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমানের সঙ্গে নিজের ছবি জুড়ে দিয়ে ফেসবুকে পোস্ট ও তীর্যক মন্তব্য লেখার অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জে এক কলেজছাত্রকে আটক করা হয়। পরে সাইবার সুরক্ষা আইনে একটি মামলায় গ্রেপ্তারের দেখিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শাকিল আহমেদ (২২) নামের ওই শিক্ষার্থীকে পঞ্চগড়ের হাকিম আদালতে (দেবীগঞ্জ) হাজির করা হলে বিচারক মো. মোস্তাকিম ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বুধবার বিকালে উপজেলার ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক। তিনি বলেন, ‘ফেসবুক পোস্টটি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।’

অভিযুক্ত শাকিল ঢাকার তেজগাঁও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ‘ছোট বাবু আহমেদ’ নামে একটি ফেসবুক আইডি চালান।

পুলিশ জানায়, মঙ্গলবার শাকিল তার ফেসবুক আইডিতে এআই প্রযুক্তি ব্যবহার করে জাইমার সঙ্গে তার একটি ছবি যুক্ত করে পোস্ট দেন। সেখানে তিনি তীর্যক মন্তব্যও করেন।

তার পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা পুলিশের কাছে অভিযোগ করেন। পরে দেবীগঞ্জ থানার এসআই ফারুকসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ ঘটনায় চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সম্রাট বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। পরে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে শাকিলকে আদালতে পাঠানো হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বৈধ কাগজপত্র ছাড়া পেট্রোল পরিবহন, ২৪২০ লিটার জব্দ

এ সময় দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ডে দণ্ডিতরা হলেন— শাহজাদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের রেকাব আলীর ছেলে কামরুল ইসলাম ও একই উপজেলার কান্দাপাড়া গ্রামের জলিল মণ্ডলের ছেলে পিকআপ ভ্যানের চালক লাভলু মণ্ডল।

১৫ ঘণ্টা আগে

পদে পল্লী বিদ্যুতের লাইনম্যান, বাস্তবে ‘অলিখিত’ জুনিয়র ইঞ্জিনিয়ার!

মৌলভীবাজারের বড়লেখা পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপকের কার্যালয়ের লাইনম্যান কামরুল ইসলামের বিরুদ্ধে ঘুস বাণিজ্য, দায়িত্বে অবহেলা ও গ্রাহক হয়রানির একাধিক অভিযোগ উঠেছে। কাগজে-কলমে পদে লাইনম্যান হলেও মাঠপর্যায়ে তিনি ‘অলিখিত’ জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

১৭ ঘণ্টা আগে

বাঁশহাটী বাজারে ইজারা বন্ধ ১০ বছর, সরকারের রাজস্ব ক্ষতি অর্ধকোটি

আদালতের নিষেধাজ্ঞার কারণে এক দশকের বেশি সময় ধরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটী বাজারের ইজারা কার্যক্রম বন্ধ রয়েছে। এ সময়ের মধ্যে সরকার প্রায় ৫৭ লাখ টাকার বেশি রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে বলে জেলা প্রশাসনের এক তদন্তে উঠে এসেছে।

১৮ ঘণ্টা আগে

বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাড়িতে মজুত করা ডিজেলের ড্রামে পড়ে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়

২ দিন আগে