কমলো সোনা ও রুপার দাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তেজাবী (পাকা) সোনা ও রুপার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও এই বিক্রয়মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

সোমবার (২৮ জুলাই) থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

বাজুসের 'স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং'-এর এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হবে ২ হাজার ৮৫৮ টাকায়।

বাজুস জানিয়েছে, ঘোষিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে; তাই গ্রাহকদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার নকশা ও কাজের ধরন অনুযায়ী অতিরিক্ত মজুরি প্রযোজ্য হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্যতালিকা কার্যকর থাকবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement