দেশের সব ব্যাংকের জন্য গর্ভনরের জরুরি নির্দেশনা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজস্ব বাড়াতে চলতি বছরের জুনের মধ্যেই দেশের সব ব্যাংককে বাংলা কিউআর অ্যাপস ব্যবহারের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

বুধবার (১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ব্যাংকে ইলেকট্রনিক মিডিয়ার বিজনেস এডিটরদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় গভর্নর এই নির্দেশনা প্রদান করেন।

গভর্নর জানান, ব্যাংক খাতের সংস্কার এবং সুশাসন নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। তিনি স্বীকার করেন, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে ব্যাংকিং খাতে সুশাসন বজায় রাখা সম্ভব হয়নি। তবে এখন থেকে এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।

খেলাপি ঋণের লাগাম টানতে কঠোর হুঁশিয়ারি দিয়ে মোস্তাকুর রহমান বলেন, নতুন কোনো প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে ব্যাংকগুলোকে অধিকতর সতর্ক হতে হবে। প্রতিটি ঋণের আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে তবেই ছাড় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলা কিউআর কোড প্রবর্তন প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে, এই প্রযুক্তির ব্যাপক প্রসারে দেশে নগদ টাকার ব্যবহার কমবে এবং ডিজিটাল লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত হওয়ার ফলে জাতীয় রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব পড়বে।

উল্লেখ্য, ‘বাংলা কিউআর’ হলো বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি জাতীয় কিউআর কোড স্ট্যান্ডার্ড। এর মাধ্যমে গ্রাহক নিজের স্মার্টফোনে ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে সরাসরি পেমেন্ট করতে পারেন। এটি একটি সম্পূর্ণ নিরাপদ ও স্পর্শবিহীন প্রযুক্তি, যা লেনদেনের গতি বাড়াতে এবং গ্রাহক ভোগান্তি কমাতে সহায়ক।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ডলারের দাম কমল দেশের বাজারে

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডলারের দাম কমার পেছনে মূল কারণ বাণিজ্যিক ব্যাংকগুলোতে নিট ওপেন পজিশন (এনওপি) দীর্ঘমেয়াদে নির্ধারিত সর্বোচ্চ সীমার কাছাকাছি থাকা। সহজ কথায়, ব্যাংকগুলোর কাছে বর্তমানে পর্যাপ্ত ডলার রয়েছে।

৪ দিন আগে

আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে বসবে ‘সুপার সেল কার বাজার’

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আইসিসিবির পুষ্পাঞ্জলি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। ‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি।

৫ দিন আগে

বেতন বৈষম্য: কর্মীর চেয়ে ২৫ লাখ গুণ বেশি পারিশ্রমিক ইলন মাস্কের!

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর টেসলা থেকে ইলন মাস্ক যে বিপুল পরিমাণ পারিশ্রমিক পেয়েছেন তা অন্য কোনো কোম্পানির কোনো কর্মকর্তার সঙ্গেই তুলনীয় নয়। তবে মাস্ককে হিসাবের বাইরে রাখলেও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কোম্পানিগুলোর সিইও ও কর্মীদের বেতন বৈষম্য আগের বছরের তুলনায় ২০২৫ সালে বেড়েছে।

৫ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি

বাজার বিশ্লেষকরা জানান, যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধ ও সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের ব্যবহারে ব্যাঘাত ঘটছে। ফলে পূর্বাভাসদাতারা ২০২৬ সালের বিশ্বব্যাপী তেলের চাহিদার মাত্রা আগের চেয়ে কমিয়ে এনেছেন। বিশ্বজুড়ে চাহিদা কমার এই আশঙ্কাই মূলত তেলের দাম কমার পেছনে বড় ভূমিকা রাখছে। তবে এ

৬ দিন আগে