ইরান ঘিরে উত্তেজনা বাড়তেই ঊর্ধ্বমুখী তেলের বাজার

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবার বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। মঙ্গলবার (১৮ আগস্ট) লেনদেনের শুরুতেই বাজারে দাম বৃদ্ধির এই প্রবণতা দেখা যায়। মূলত মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে সমঝোতার মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় তেলের বাজার ঊর্ধ্বমুখী হয়েছে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ‘ব্রেন্ট ক্রুড’-এর ফিউচার বা দূরবর্তী সরবরাহ মূল্য প্রতি ব্যারেলে ২৭ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৯১.১৪ ডলারে গিয়ে পৌঁছেছে। এর আগের কার্যদিবসেও ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে জুলাইয়ের শেষ সপ্তাহের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ (ডব্লিউটিআই)-এর দর ব্যারেলে ৪২ সেন্ট বেড়ে ৮৫.০৪ ডলারে দাঁড়িয়েছে। এর আগে দিনের লেনদেনে এই দর ১ শতাংশেরও বেশি বেড়ে সর্বোচ্চ ৮৫.৩৭ ডলারে উঠেছিল।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সংঘাত বন্ধের লক্ষ্যে প্রস্তাবিত সমঝোতা চুক্তি বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তেহরানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে তারা এখন থেকে আরও আগ্রাসী অবস্থান গ্রহণ করবে। অন্যদিকে ওয়াশিংটনও সমঝোতার মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছে। দুই পক্ষের মধ্যে এই উত্তেজনার পারদ বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা নতুন করে বড় ধরনের প্রভাব ফেলছে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের নতুন সরকার এসেছে, বাংলাদেশের নতুন দিকনির্দেশনাও এসেছে। আমাদের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে একটি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা। এটি কোনো স্লোগান নয়, এটি একটি পরিকল্পনা। রপ্তানি, বিনিয়োগ ও আর্থিক শৃঙ্খলার মাধ্যমে আমরা এই দশকে আমাদের অর্থনীতির আকার দ্বিগুণ করতে চাই।’

৪ দিন আগে

সোনার দাম আবার বাড়ল, ভরি ২ লাখ ৩৭ হাজার টাকা

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এখন কিনতে খরচ হবে ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা, যা গতকাল বুধবারও ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা এবং সনা

৪ দিন আগে

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মাঝেও বিশ্ববাজারে তেলের দাম কমতির দিকে

বাজার বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি যেকোনো সময় জ্বালানি সরবরাহ ব্যাহত করতে পারে—এমন আশঙ্কা এখনও অমূলক নয়। ফলে বিনিয়োগকারীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে বাজার পর্যবেক্ষণ করছেন।

৪ দিন আগে

খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। চলতি বছরের জুন শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকায়, যা ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা।

৫ দিন আগে
Advertisement