আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৩১ হাজার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১২: ৪৯
সোনার অলংকার। প্রতীকী ছবি
সোনার অলংকার। প্রতীকী ছবি

চার দিন পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন সিদ্ধান্ত, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে দুই হাজার ২১৬ টাকা। ফলে সবচেয়ে ভালো মানের সোনার প্রতি ভরির দাম দাঁড়িয়েছে দুই লাখ ৩১ হাজার ২৯৭ টাকায়।

শুক্রবার (৯ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সোনার দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাজুস জানিয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকেই দেশের বাজারে সোনার নতুন এই দাম কার্যকর হয়েছে।

চার দিন আগে গত ৫ অক্টোবর সোনার দাম কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৬৯১ টাকা কমিয়ে দুই লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছিল। চার দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো।

বাজুসের দাম সম্পর্কিত ওই স্থায়ী কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়েছে। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়ে যাওয়ার কারণে সোনার দাম ‘সমন্বয়’ করা হয়েছে।

বাজুস নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৯৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২০ হাজার ৯১৬ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম এক হাজার ৮০৮ টাকা বাড়িয়ে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে করা হয়েছে এক লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

রুপার দাম অপরিবর্তিত

সোনার দাম বাড়ানো হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম চার হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট মানের প্রতি ভরি রুপার দাম চার হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট মানের দাম তিন হাজার ৫৫৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement