জনতা ব্যাংকের নতুন ডিএমডি মো. নূরুল হুদা

সম্প্রতি জনতা ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. নূরুল হুদা। এর আগে তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ডিএমডি পদে দায়িত্ব পালন করেন।
আইসিবিতে তিনি বিনিয়োগ ব্যবস্থাপনা, করপোরেট গভর্ন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম বিভাগের দায়িত্বে ছিলেন। পাশাপাশি আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের (আইএসটিসিএল) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
নূরুল হুদা ১৯৯৬ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং পেশা শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে প্রধান শাখা ও ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখা।
এ ছাড়া তিনি ব্যাংকটির ঝুঁকি ব্যবস্থাপনা, ট্রেজারি ও শিল্পঋণ বিভাগে কাজ করেছেন। খুলনা ও বরিশাল বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন নূরুল হুদা।
১৯৭২ সালে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মো. নূরুল হুদা। ১৯৯২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ে বি.কম (সম্মান) এবং ১৯৯৩ সালে ব্যাংকিং বিষয়ে এম.কম ডিগ্রি অর্জন করেন। পরে একই বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে ইএমবিএ ডিগ্রি নেন।
নূরুল হুদা ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) ডিপ্লোমেড অ্যাসোসিয়েট। এ ছাড়া দেশ-বিদেশে বিভিন্ন ব্যাংকিংবিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়েছেন তিনি।

















