প্রতিবেদক, রাজনীতি ডটকম

আজ একই দিনে সকাল ও বিকেলে দুই দফা কমানো হলো সোনার দাম। মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের দাম কমায় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরি মূল্য নেমে এসেছে আড়াই লাখ টাকার নিচে।
সর্বশেষ দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪২৩ টাকা কমানোয় নতুন দাম হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে। তবে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি (পাকা) সোনার দাম কমার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গতকাল রোববার রাতে ঘোষণা দিয়ে সোমবার থেকে সবচেয়ে ভালো মানের এক ভরি সোনার দাম ১ হাজার ৯২৫ টাকা কমানো হয়। এরপর আজ সোমবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ভরিতে আরও ৬ হাজার ৫৯০ টাকা কমানো হয়। সব মিলিয়ে এক দিনে তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমানো হলো মোট ১৩ হাজার ৯৩৮ টাকা। দেশের বাজারে এর আগে কখনো এক দিনে তিন দফা সোনার দাম পরিবর্তনের নজির নেই।
সর্বশেষ দফায় ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য ক্যারেটের সোনার দামও কমানো হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ১৯১ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৪৩৩ টাকা কমিয়ে ২ লাখ ১ হাজার ৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৬৭৪ টাকা কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।
এর আগে আজ সকালে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৩৬৫ টাকা কমিয়ে ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই দামে বিকাল ৩টা ৪৪ মিনিট পর্যন্ত সোনা বিক্রি হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডলারের দাম কমার পেছনে মূল কারণ বাণিজ্যিক ব্যাংকগুলোতে নিট ওপেন পজিশন (এনওপি) দীর্ঘমেয়াদে নির্ধারিত সর্বোচ্চ সীমার কাছাকাছি থাকা। সহজ কথায়, ব্যাংকগুলোর কাছে বর্তমানে পর্যাপ্ত ডলার রয়েছে।
৫ দিন আগে
বৃহস্পতিবার (১৩ আগস্ট) আইসিসিবির পুষ্পাঞ্জলি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। ‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি।
৫ দিন আগে
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর টেসলা থেকে ইলন মাস্ক যে বিপুল পরিমাণ পারিশ্রমিক পেয়েছেন তা অন্য কোনো কোম্পানির কোনো কর্মকর্তার সঙ্গেই তুলনীয় নয়। তবে মাস্ককে হিসাবের বাইরে রাখলেও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কোম্পানিগুলোর সিইও ও কর্মীদের বেতন বৈষম্য আগের বছরের তুলনায় ২০২৫ সালে বেড়েছে।
৫ দিন আগে
বাজার বিশ্লেষকরা জানান, যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধ ও সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের ব্যবহারে ব্যাঘাত ঘটছে। ফলে পূর্বাভাসদাতারা ২০২৬ সালের বিশ্বব্যাপী তেলের চাহিদার মাত্রা আগের চেয়ে কমিয়ে এনেছেন। বিশ্বজুড়ে চাহিদা কমার এই আশঙ্কাই মূলত তেলের দাম কমার পেছনে বড় ভূমিকা রাখছে। তবে এ
৬ দিন আগে