আমাদের অর্থনীতি এক জায়গায় আটকে আছে: ড. হোসেন জিল্লুর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৬: ১৩
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘পরিবর্তনের চাবিকাঠি: আজকের জিজ্ঞাসা’ শীর্ষক পাবলিক লেকচারে বক্তব্যে দেন ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় আচারে গণতান্ত্রিক চর্চার ঘাটতি, জনমিতিক সুবিধা (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) কাজে লাগাতে না পারা এবং প্রয়োজনীয় সংস্কারের অভাবের কারণে দেশের অর্থনীতি এক জায়গায় আটকে আছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

দেশের অর্থনীতি এখনো সস্তা শ্রমনির্ভর কাঠামো থেকে বের হতে পারেনি বলে মনে করেন এই অর্থনীতিবিদ। তবে সংকট মোকাবিলায় বাংলাদেশের মানুষের উদ্যোগ ও উদ্ভাবনী শক্তির প্রশংসা করে তিনি বলেন, ‘পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই।’

বৃহস্পতিবার (৩০ জুলাই) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে ‘পরিবর্তনের চাবিকাঠি: আজকের জিজ্ঞাসা’ শীর্ষক এক পাবলিক লেকচারে মূল বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হোসেন জিল্লুর রহমান পরিবর্তনের জন্য ছয়টি চালিকাশক্তির (ড্রাইভার) কথা তুলে ধরেন। এগুলো হলো— বর্ণনা (ন্যারেটিভ), প্রতিষ্ঠান (ইনস্টিটিউশন), সামাজিক রীতিনীতি (নরমস), উদ্যোগ (ইনিশিয়েটিভস), ক্ষমতা (পাওয়ার) এবং গোষ্ঠীতন্ত্র (ইন্টারেস্টেড গ্রুপ)। বক্তব্যে তিনি ব্যাখ্যা করেন, এসব চালিকাশক্তির ইতিবাচক ও নেতিবাচক প্রভাব দেশের অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নের ওপর কীভাবে প্রভাব ফেলে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ অন্য সদস্যরা, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ অন্য সদস্যরা, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ছবি: সংগৃহীত

তিনি বলেন, গার্মেন্টস ও রেমিট্যান্সের মতো সস্তা শ্রমনির্ভর অর্থনীতি থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। রাষ্ট্রীয় আচারে এখনো গণতান্ত্রিক পদ্ধতিকে ধারণ করা সম্ভব হয়নি। একই সঙ্গে দেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনা বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডও যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না। এসব কারণেই ‘আমাদের অর্থনীতি এক জায়গায় আটকে আছে’ বলে মন্তব্য করেন তিনি।

ইতিবাচক পরিবর্তনের জন্য কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, রাষ্ট্রের ধারণায় সংস্কার আনতে হবে। রাষ্ট্রকে মানুষের ওপরে নয়, মানুষের জন্য— এই দৃষ্টিভঙ্গিতে পরিচালিত হতে হবে। পাশাপাশি বিভিন্ন পেশায় পেশাদারিত্বের ঘাটতি কমাতে হবে। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে শিক্ষার ভবিষ্যৎ নির্ধারণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এ ছাড়া পরিচ্ছন্নতা, স্বচ্ছতা ও সামাজিক আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে সামাজিক রীতিনীতি (নরমস) পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

বক্তব্যের শেষদিকে ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশের নাগরিকদের মধ্যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা রয়েছে, সেটিই দেশের সবচেয়ে বড় ইতিবাচক শক্তি। সংকটের সময়ে এ দেশের মানুষের নানা উদ্যোগ ও উদ্ভাবন বারবার দেশকে সংকট কাটিয়ে উঠতে সহায়তা করেছে। তাই ‘পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই’ বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, উন্নয়নের সুফল এখনো সমাজের প্রান্তিক ও কণ্ঠহীন মানুষের কাছে পৌঁছাচ্ছে না। তাদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সমাজে ন্যায্যতার যে ঘাটতি রয়েছে, তা দূর করার ওপরও জোর দেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান। এতে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ভরিতে আরও ২১৫৮ টাকা কমলো সোনার দাম

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।

৪ দিন আগে

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলর দাম

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।

৫ দিন আগে

বসুন্ধরা মেডিকেল সিটি প্রকল্পের শেয়ার বিক্রি শুরু

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক

৬ দিন আগে

আগস্টের পর সেপ্টেম্বরেও বাড়ল জেট ফুয়েলের দাম

আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।

৬ দিন আগে
Advertisement