ভরিতে আরও ২১৫৮ টাকা কমলো সোনার দাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোনার অলংকার। প্রতীকী ছবি

দেশের বাজারে আরও কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে সোনার দাম কমেছে দুই হাজার ১৫৮ টাকা। এর ফলে ২২ ক্যারেট তথা সবচেয়ে ভালো মানের প্রতি ভরি সোনার নতুন দাম দুই লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকেই সোনার নতুন এ দর কার্যকর হয়েছে।

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত বুধবার ২২ ক্যারেট মানের সোনার প্রতি ভরির দাম ছিল দুই লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। এই মাসের সোনার প্রতি ভরির নতুন দাম দুই লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯০ হাজার ১২৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করেছে বাজুস।

সোনার পাশাপাশি রুপার দামেও পরিবর্তন এসেছে। বাজুসের শুক্রবারের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেট মানের রুপার প্রতি ভরি ৫ হাজার ১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭৮২ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯১ টাকা।

আগের মতোই অলংকার বানাতে গেলে সোনার দামের সঙ্গে মজুরি যুক্ত হবে। বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

এ ছাড়া মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার পরিবর্তনের ক্ষেত্রে ১২ শতাংশ ও কেনার ক্ষেত্রে ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। বদল ও কেনার ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম, ১০০ ডলার ছুঁইছুঁই

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪৯ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্যাটাগরির তেলের দাম ১ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৯৪ দশমিক ৬৩ ডলারে। হর

২ দিন আগে

শুল্ক কাঠামোয় সংস্কার না হলে রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে: বিশ্বব্যাংক

উচ্চ শুল্ক ও প্যারা-ট্যারিফ বাংলাদেশের রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যে বৈষম্য তৈরি করছে বলে মনে করছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, বর্তমান শুল্ক কাঠামোর কারণে স্থানীয় বাজারে পণ্য বিক্রি অনেক ক্ষেত্রে রপ্তানির চেয়ে বেশি লাভজনক হয়ে উঠেছে। এতে অর্থনীতিতে তৈরি হয়েছে ‘রপ্তানি-বিরোধী প্রবণতা’।

৩ দিন আগে

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বাড়াতে আইটিএফসি প্রতিনিধিদলের সঙ্গে সিটি ব্যাংকের বৈঠক

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিটি ব্যাংক ও আইটিএফসি নিজেদের মধ্যে ক্ষমতাশালী কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করে। রপ্তানি অর্থায়ন, পরিবেশবান্ধব অর্থায়ন ও ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃওআইসি বাণিজ্য লেনদেন সম্প্রসারণের সুযোগসহ আরও সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোও বিশেষ

৪ দিন আগে

শেয়ারবাজারে সূচক ডুবছে, আস্থাও কমেছে— দায় নেবে কে?

একটি নিয়ন্ত্রক সংস্থার প্রধান যখন বাজারে ভালো কোম্পানির সংখ্যা অত্যন্ত সীমিত বলে মন্তব্য করেন, তখন সেটি বিনিয়োগকারীদের মনস্তত্ত্বে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে এমন একটি বাজারে, যেখানে দীর্ঘদিন ধরেই বিনিয়োগকারীদের আস্থার সংকট রয়েছে।

৫ দিন আগে
Advertisement