মালদ্বীপের আরও বিনিয়োগ চাইলেন বাণিজ্য উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশে মালদ্বীপের বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাংলাদেশে হাইকোয়ালিটি (উচ্চমান সম্পন্ন) নির্মাণ সামগ্রী তৈরি করছে। প্লাইউড, পাইপ, টাইলস ও উন্নতমানের গ্লাস তৈরির ফলে বাংলাদেশ এখন এসব পণ্যের অন্যতম উৎস হয়ে উঠেছে। মালদ্বীপ এসব পণ্য তাদের অবকাঠামো নির্মাণে ব্যবহার করতে পারে। এক্ষেত্রে মালদ্বীপের বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানান তিনি।

রোববার (২৫ মে ) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ বৈঠক করেছেন। বৈঠকে উপদেষ্টা এসব কথা বলেন।

বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি দুদেশের অর্থনীতিকে শক্তিশালী করবে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, এদেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রশিক্ষণ দানের মাধ্যমে মালদ্বীপ ভূমিকা রাখতে পারে। এসময় তিনি মালদ্বীপে শ্রমিক পাঠানোর খরচ কমিয়ে আনার আহবান জানান।

মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ বলেন, বাংলাদেশে ও মালদ্বীপের মধ্যে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি দুদেশের সম্পর্ককে আরো এগিয়ে নেবে। এসময় তিনি বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে মালদ্বীপের বিনিয়োগ বাড়ানোর কথা উল্লেখ করেন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার ও মালদ্বীপ হাইকমিশনের দ্বিতীয় সচিব আহমেদ মাইশান উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২১ ঘণ্টা আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

১ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে