আগস্টের ১৬ দিনে রেমিট্যান্স ১২৬ কোটি ডলার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগস্টের ১৬ দিনে প্রবাসী আয় এসেছে ১২৬ কোটি ৪৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার ৩৬২ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৫০ টাকা হিসাবে)।

রোববার (১৭ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুযায়ী, আগস্ট মাসের ১৬ দিনের প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৭ কোটি ৯০ লাখ ২৩ হাজার ৭৫০ ডলার। আগের মাস জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৮ কোটি ২৫ লাখ ৯৭ হাজার। গত বছরের আগস্ট মাসের প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৩৩ ডলার।

এ হিসাবে চলতি আগস্ট মাসে প্রবাসী আয়ের ধারাতে আগের মাস জুলাইয়ের চেয়ে কিছু নেতিবাচক প্রভাব পড়েছে। আর আগের বছরের আগস্ট মাসের চেয়ে কিছুটা বেশি প্রবাসী আয় এসেছে।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে আগস্ট মাসে এসেছে ৩৩ কোটি ৬১ লাখ ৭০ হাজার ডলার। বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার।

বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৫ কোটি ৯৮ লাখ ডলার। বাংলাদেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীয় আয় এসেছে ৭৬ লাখ ৫০ হাজার ডলার।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

১৮ ঘণ্টা আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২১ ঘণ্টা আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

১ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে