নতুন নীতিমালায় ৬৭ জন পাবেন ‘সেরা করদাতা’ সম্মাননা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ জুন ২০২৬, ১৬: ০৮
সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

কর প্রদানে নাগরিকদের উৎসাহিত করা এবং করদাতাদের সামাজিক স্বীকৃতি বাড়াতে ‘সেরা করদাতা পুরস্কার নীতিমালা, ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই নীতিমালার আওতায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিভিন্ন অর্থনৈতিক খাত থেকে নির্বাচিত মোট ৬৭ জন করদাতাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, “দেশের উন্নয়ন ও রাষ্ট্রীয় সেবা কার্যক্রম পরিচালনায় করদাতাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি জানান, করদাতাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে সরকার নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

অর্থমন্ত্রী বলেন, “‘সেরা করদাতা পুরস্কার নীতিমালা, ২০২৬’-এর আওতায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিভিন্ন অর্থনৈতিক খাতের করদাতাদের মধ্য থেকে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সেরা করদাতা নির্বাচন করা হবে।”

নতুন নীতিমালার আওতায় খাতভিত্তিক সর্বোচ্চ কর প্রদানকারী ২২ জনসহ মোট ৬৭ জন করদাতাকে ‘সেরা করদাতা’ হিসেবে পুরস্কৃত করা হবে। নির্বাচিত করদাতাদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হবে বলে জানান তিনি।

আমির খসরু বলেন, “এর মাধ্যমে কর প্রদানের সংস্কৃতি আরও শক্তিশালী হবে এবং করদাতারা উৎসাহিত হবেন বলে সরকার আশা করছে।”

তিনি আরও জানান, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, রাজস্ব আহরণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং করভিত্তি সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পাশাপাশি করদাতাদের জন্য সহজ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার কাজও চলছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে করদাতাদের ভূমিকা অপরিসীম। তাই করদাতাদের সম্মানিত করার পাশাপাশি কর প্রশাসনকে আরও জনবান্ধব ও জবাবদিহিমূলক করা হবে।”

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ডলারের দাম কমল দেশের বাজারে

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডলারের দাম কমার পেছনে মূল কারণ বাণিজ্যিক ব্যাংকগুলোতে নিট ওপেন পজিশন (এনওপি) দীর্ঘমেয়াদে নির্ধারিত সর্বোচ্চ সীমার কাছাকাছি থাকা। সহজ কথায়, ব্যাংকগুলোর কাছে বর্তমানে পর্যাপ্ত ডলার রয়েছে।

৪ দিন আগে

আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে বসবে ‘সুপার সেল কার বাজার’

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আইসিসিবির পুষ্পাঞ্জলি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। ‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি।

৫ দিন আগে

বেতন বৈষম্য: কর্মীর চেয়ে ২৫ লাখ গুণ বেশি পারিশ্রমিক ইলন মাস্কের!

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর টেসলা থেকে ইলন মাস্ক যে বিপুল পরিমাণ পারিশ্রমিক পেয়েছেন তা অন্য কোনো কোম্পানির কোনো কর্মকর্তার সঙ্গেই তুলনীয় নয়। তবে মাস্ককে হিসাবের বাইরে রাখলেও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কোম্পানিগুলোর সিইও ও কর্মীদের বেতন বৈষম্য আগের বছরের তুলনায় ২০২৫ সালে বেড়েছে।

৫ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি

বাজার বিশ্লেষকরা জানান, যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধ ও সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের ব্যবহারে ব্যাঘাত ঘটছে। ফলে পূর্বাভাসদাতারা ২০২৬ সালের বিশ্বব্যাপী তেলের চাহিদার মাত্রা আগের চেয়ে কমিয়ে এনেছেন। বিশ্বজুড়ে চাহিদা কমার এই আশঙ্কাই মূলত তেলের দাম কমার পেছনে বড় ভূমিকা রাখছে। তবে এ

৬ দিন আগে