ডেস্ক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বুধবার লেনদেন শুরুর পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ২ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।
বিশ্বের প্রধান দুটি বেঞ্চমার্ক তেলের একটি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৬৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ২৯ মার্কিন ডলারে পৌঁছেছে। এর আগের দিন মঙ্গলবারও ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী জানা গেছে, হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার পর এর জবাবে ইরানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপরই তেলের দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা দেয়।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালী সংলগ্ন বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কেশম দ্বীপে ছয়টি, সিরিক শহরে সাতটি এবং গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসেও আরও কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
তবে সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধি সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখনো ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর সময়ের সর্বোচ্চ অবস্থানের তুলনায় অনেক নিচে রয়েছে। সে সময় ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে সীমিত করে দেওয়ায় তেলের দাম দ্রুত বেড়ে ছিল।—বাসস
রাজনীতি/এসআর

অটোয়ায় এক সংবাদ সম্মেলনে বলেন কানাডার প্রধানমন্ত্রী বলেন, কানাডার শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসা সুরক্ষায় যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমান হারে জবাব দেবে সরকার। আমরা যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিতে পারি না। তারা যা চেয়েছে, তা-ও আমরা দেবো না।
৪ দিন আগে
যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ব্রেন্ট ও ডব্লিউটিআই— উভয় ধরনের তেলের দামই টানা চতুর্থ দিনের মতো বেড়েছে। দিনের লেনদেন শেষে দুই বেঞ্চমার্কেরই দাম ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
৭ দিন আগে
হিসাব বলছে, পাস হওয়া প্রকল্পগুলোর মোট বরাদ্দের অর্ধেকের বেশি— ৫৩ দশমিক ১৮ শতাংশই গ্রামীণ সড়কের উন্নয়ন-সংস্কারে। এর মধ্যে দেশের আট বিভাগের ৬৪ জেলা ও সব উপজেলায় পাঁচ হাজার ২২৩ কিলোমিটার গ্রামীণ সড়ক এবং সাত হাজার মিটার সেতু ও কালভার্ট পুনর্বাসন করা হবে।
৭ দিন আগে
রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্য নিয়ে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় এসব কার্গো কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরকারি ক্রয় আইন ও সরকারি ক্রয়বিধির সংশ্লিষ্ট বিধানের আলোকে এ প্র
৭ দিন আগে