আমন ধান উঠলে চালের দাম কমবে: খাদ্য উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আমন ধান বাজারে আসলে চালের দাম কমতে শুরু করবে। ১৪ নভেম্বর খাদ্য অধিদফতরে খাদ্য পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সমন্বয় সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এই বছর আমনের বাম্পার ফলন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু হবে। মোট ৫ দশমিক ৫ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে, পাশাপাশি দেড় লাখ টন ধান ও গম আমদানি করা হবে।

এছাড়া, আমন ধানের প্রতি কেজিতে ৩ টাকা মূল্যবৃদ্ধি করা হয়েছে, তবে বাজারে এ ধান আসলে চালের দাম কমবে বলে জানান তিনি।

খাদ্য উপদেষ্টা আরও জানান, সরকার খাদ্য নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না, তাই চালের বাজার স্থিতিশীল রাখতে এবং সরবরাহ বৃদ্ধি করতে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর ফলে চালের দামেও ইতিবাচক পরিবর্তন আসবে।

এছাড়া, বন্যায় ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে আমন ক্ষতিগ্রস্ত হলেও, খাদ্য সরবরাহের লক্ষ্যমাত্রা পূরণের জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালাবে বলে তিনি জানান।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে