সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরেছে সবজিতে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১৩: ২১

মাঠে নতুন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় এখন কিছুটা স্বস্তি ফিরেছে বাজারে। রাজধানীর খুচরা বাজারে প্রায় ১৫ দিন ধরে বিভিন্ন সবজির দাম কমতে দেখা গেছে।

শীতের আগমনী বার্তায় রাজধানীর সবজির বাজারে এখন নতুন মৌসুমি সবজির আগমন ঘটেছে, যা দাম কিছুটা নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজার, মালিবাগ, মোহাম্মদপুর, খিলগাঁও, কারওয়ান বাজার ও কলাবাগানের কাঁচাবাজারগুলো ঘুরে দেখা গেছে, অনেক সবজির দাম আগের তুলনায় কিছুটা কমেছে, যদিও কিছু পণ্যের দামে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে।

সবচেয়ে কম দামের সবজির মধ্যে রয়েছে পেঁপে, যা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। একই দামে বিক্রি হচ্ছে আলু। এ ছাড়া মুলা ৫০ টাকা, পটল ৫৫ টাকা, ঝিঙা ৬০ টাকা, ধন্দুল ৬০ টাকা, চিচিঙ্গা ৬৫ টাকা, কচু ৭০ টাকা এবং মিষ্টি কুমড়া ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

নতুন উঠেছে শালগম, যার দাম বর্তমানে প্রতি কেজি ১০০ টাকা। অন্যদিকে বেগুন, বরবটি, ঢেঁড়স, করলা, শসা ও শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়।

বাঁধাকপি ও ফুলকপি এখন বাজারে মাঝারি দামে মিলছে, প্রতিটি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ঝাঁজাল সবজিগুলোর দাম এখনো তুলনামূলক বেশি। কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা আর টমেটো ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে বাজারে আসা ক্রেতা সাজ্জাদ হোসেন তোহা বলেন, আগের কয়েক মাসে সবজির দাম সত্যিই নাগালের বাইরে ছিল। এখন তুলনামূলক কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। তবে আজ আবার কিছু সবজির দাম বেড়েছে। গত সপ্তাহে বেশিরভাগ সবজি ৬০ টাকার ঘরে ছিল, আজ তা ৮০ টাকায় পৌঁছেছে।

তিনি আরও বলেন, তবু আগের মতো ভয়াবহ অবস্থা নেই। বাজার কিছুটা ভারসাম্যে ফিরছে এটাই ভালো খবর।

মালিবাগ বাজারের সবজি বিক্রেতা সোহেল হোসেন জানান, বৃষ্টির প্রভাবে গত চার মাস ধরে সবজির দাম ছিল অস্বাভাবিকভাবে বেশি। এখন আবহাওয়া ভালো হওয়ায় এবং মাঠে নতুন সবজি উঠতে শুরু করায় দাম ধীরে ধীরে কমছে।

তিনি আরও বলেন, গত সপ্তাহে দাম কিছুটা কমেছিল, কিন্তু টানা বৃষ্টির কারণে কিছু সবজি নষ্ট হয়েছে। ফলে আজ কিছুটা দাম বেড়েছে। তবে শীত বাড়ার সঙ্গে সঙ্গে দাম আরও কমে আসবে বলে আশা করছি।

বিক্রেতা ও পাইকারদের মতে, দেশের বিভিন্ন অঞ্চলে এখন শীতের সবজি তোলা শুরু হয়েছে। মাঠে সরবরাহ বাড়লে বাজারে সবজির দাম আরও কমবে। ইতোমধ্যে দেশের উত্তরাঞ্চল থেকে বাঁধাকপি, ফুলকপি, শালগম, টমেটো, বেগুনসহ মৌসুমি সবজি রাজধানীর বাজারে আসতে শুরু করেছে।

কৃষি বিপণন অধিদপ্তরের তথ্যমতে, ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে সবজির উৎপাদন সর্বাধিক হয়। ফলে শীতকালে সরবরাহ বৃদ্ধি পেলে দামও স্বাভাবিকভাবে কমে আসে।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

রেমিট্যান্সে সব রেকর্ড ভাঙল মার্চ মাস

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন গণমাধ্যমকে। এর আগে গত বছরের মার্চে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার। এতদিন পর্যন্ত সেটিই দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড ছিল।

৩ দিন আগে

বাণিজ্যের আড়ালে ১০ বছরে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে গত এক দশকে বাংলাদেশ থেকে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) বিশ্লেষণ অনুযায়ী, আন্তর্জাতিক বাণিজ্যে ট্রেড মিস-ইনভয়েসিং বা পণ্যের মূল্য ভুলভাবে ঘোষণার মাধ্যমে বাংলাদেশ থেকে এই

৩ দিন আগে

ভারত থেকে পাইপলাইনে আসছে আরও ৭ হাজার টন ডিজেল

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দেশে আবারও ডিজেল আমদানি শুরু হয়েছে। উত্তরাঞ্চলে জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চলতি বছরে চতুর্থ দফায় এ কার্যক্রম শুরু করা হয়। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা থেকে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর উদ্দে

৪ দিন আগে

দিনে দুদফায় সোনার দাম বাড়ল ৬৫৯০ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের কারণে চলতি মাসের শুরু থেকে বিশ্ব বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। এরপর মূল্য সমন্বয় দর ওঠানামা করতে থাকে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, এখন আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৪ হাজার ৪৯৪ ডলার উ

৪ দিন আগে