প্রতিবেদক, রাজনীতি ডটকম

রোজা শুরুর আগে শীতকালীন আবহে সবজির দাম অন্যান্য বছরের তুলনায় কম ছিল। তবে রমজান মাস শুরু হওয়ার পর থেকেই সবজির দাম ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, যার ফলে তাদের জন্য বাজারে কেনাকাটা করা কঠিন হয়ে পড়েছে।
শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর খিলগাঁও, মালিবাগসহ বিভিন্ন এলাকার কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ব্যবসায়ীরা জানান, শীতকাল শেষ হওয়ায় শীতকালীন সবজি প্রায় শেষ। এছাড়া আমদানি কমে যাওয়ায় চাহিদা বেড়েছে এবং এর ফলে সবজির দাম কিছুটা বেড়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন এবং গ্রীষ্মকালীন সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। শিম বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, ফুলকপি ৫০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা পিস, লাউ ৫০ থেকে ৬০ টাকা পিস, জালি ৬০ টাকা, পাকা টমেটো ২৫ থেকে ৪০ টাকা কেজি, গাজর ৪০ থেকে ৫০ টাকা, মুলা ৬০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা, খিরাই ৬০ টাকা ও শশা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া, গ্রীষ্মকালীন সবজির মধ্যে গোল বেগুন ১২০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, করলা ১২০ টাকা, বরবটি ১০০ টাকা কেজি, পেঁপে ৪০ টাকা কেজি, ধুন্দল ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, পটল ১০০ টাকা, সজনা ২০০ টাকা, ভেন্ডি ১২০ টাকা, কচুর লতি ১২০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা এবং কাঁচামরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
২ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
৩ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৩ দিন আগে