সবজির বাজারে ফিরেছে স্বস্তি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ছাত্র-জনতার সড়ক-মহাসড়কে সরব উপস্থিতির কারণে দিতে হচ্ছে না কোনো চাঁদা। শিক্ষার্থীদের পক্ষ থেকে করা হচ্ছে বাজার তদারকি। যার কারণে কমতে শুরু করেছে শাক-সবজিসহ বিভিন্ন নিত্য পণ্যের দাম। আগের চেয়ে সবজির বাজারে ফিরেছে স্বস্তি।

শুক্রবার (১৬ আগস্ট) চট্টগ্রাম নগরের বহদ্দারহাট, চকবাজার, জিউসি ও কাজীর দেউড়ি কাঁচাবাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, পেপে ৪০ থেকে ৫০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, শশা ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, কাঁচামরিচ ২০০ থেকে ২৫০ টাকা, টমেটো ১৬০ টাকা, লাউ ৮০ টাকা, পটল ৫০ টাকা, গাজর ১৬০ টাকা, করলা ৮০ টাকা, কুমড়া ৫০ টাকা ও ফুলকপি ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি আলু ৬০ টাকা, পেয়াজ ১১০ থেকে ১২০ টাকা, রসুন ২১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

মাছ বাজারে গিয়ে দেখা গেছে, কাতলা ৪০০ থেকে ৪২০ টাকা, শিং ৫০০ থেকে ৮০০ টাকা, রুই ৩৫০ থেকে ৪৫০ টাকা, সরপুঁটি ২৫০ থেকে ৩০০ টাকা, পাবদা ৪৫০ থেকে ৬০০ টাকা ও তেলাপিয়া ২২০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

গরুর মাংস ৭৫০ থেকে ৭৮০ টাকা, খাসির মাংস ১১০০টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা, লাল লেয়ার মুরগী ২৯০, সোনালী মুরগী ২৪০ টাকা করে বিক্রি করতে দেখা গেছে।

নগরের চকবাজার কাচাঁবাজারে সবজি কিনতে আসা এক ব্যাক্তি বলেন, ছাত্রদের আন্দোলনের পর বাজারে প্রভাব পরতে শুরু করেছে। তারা নিয়মিত বাজার মনিটরিং করছেন। তাই বাজারে স্বস্তি ফিরেছে। রাস্তায় আগে যে চাঁদাবাজি ছিলো তা এখন নেই।

ব্যবসায়ীরা জানান, সরকার পতনের পর স্থিতিশীল হচ্ছে বাজার। সেই সাথে পণ্যের সরবরাহও বাড়ছে। বাজারে দাম কমেছে সবজিসহ বিভিন্ন নিত্যপণ্যের। এছাড়াও সড়ক-মহাসড়কগুলোতে কোনো চাঁদা দিতে হচ্ছে না।

ক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম কিছুটা কম। বাজারে বেশি শাক-সবজি আসার কারণে দাম কমেছে। টমেটো ও গাজরের দামও কমেছে। পটল, কাকরোল, চিচিঙ্গা, কলমি শাক, পুঁইশাকের দাম গত সপ্তাহের তুলনায় ৫ থেকে ১০ টাকা করে কমেছে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৪ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৪ দিন আগে