মানুষকে জিম্মি করলে কেউ রেহাই পাবে না : নানক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১২: ৩৮
রমজান মাস উপলক্ষে সুলভমূল্যে নিত্যপ্রয়োজনীদ্রব্য বিক্রির কার্যক্রম উদ্বোধনী করেন জাহাঙ্গীর কবির নানক। ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাসে মানুষকে জিম্মি করলে কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

রোববার (১০ মার্চ) সকালে শ্যামলী মাঠের সামনে রমজান মাস উপলক্ষে মাসব্যাপী সুলভমূল্যে নিত্যপ্রয়োজনী দ্রব্য বিক্রির কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন।

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, যে বাজারদর রমজান মাসের সাদকাহ হওয়ার কথা, সেখানে উল্টো মানুষকে জিম্মি করে উপার্জনের পথ বেছে নিয়েছে, তাদের আমি সতর্কবাণী দিলাম। দলের সঙ্গে চ্যালেঞ্জ করে কেউ রেহাই পাবে না।

তিনি বলেন, কুমিল্লা নিমসার বাজার থেকে আমরা যখন ১০ টাকা দিয়ে কৃষকের কাছ থেকে একটা ফুলকপি কিনি, সেটি যখন কারওয়ান বাজার হয়ে নিউমার্কেট বা টাউন হল মার্কেট আসে, তখন এটি ৫০ টাকা হয়ে যায়। কৃষক পেলেন ১০ টাকা আর বিক্রি হলো ৫০ টাকা। মাঝখানে যে শুভঙ্করের ফাঁকি, মাঝখানে যে বিরাট ব্যবধান, এটা আশ্চর্যজনক।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, জনগণ আমাদের দীর্ঘদিন ক্ষমতায় রেখেছেন। প্রধানমন্ত্রী বাজারদর নিয়ে বারবার সতর্ক করেছেন, কঠিন বার্তা দিচ্ছেন। তারপরও যারা বাজারদরকে নিয়ন্ত্রণে আনছে না, তাদের এই চ্যালেঞ্জ দিলাম। কেউ যদি চ্যালেঞ্জ করে এই দলের সক্ষমতা আছে, কারণ এই দল দেশকে নেতৃত্ব দিয়েছে।

এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া নিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাসের বক্তব্যের জবাবে নানক বলেন, এই কথা শুনতে শুনতে আমাদের কান জ্বালাপালা হয়ে গেছে। আমি বলব না, সাধারণ জনগণের কাছেও এটি হাস্যকর কথায় পরিণত হয়েছে। তাদের বাস্তবতা উপলব্ধি করতে হবে। লন্ডনের সুতার টানে বাংলাদেশের জনগণ কোনও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে আর যাবে না।

জনগণ শেখ হাসিনার পাশে আছে জানিয়ে নানক বলেন, তাদের (বিএনপি) এত তারিখ ঘোষণার পরও জনগণ তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। দেশে অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য লন্ডনের প্রেসক্রিপশনে জনগণ চলতে চায় না।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৪ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৪ দিন আগে