কাঁচা মরিচ কেজি প্রতি ৩২০ টাকা!

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১৩: ৩৮

ব্যবসায়ীরা জানান বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০০ থেকে ১২০ টাকা বেড়ে প্রকারভেদে ২৮০ থেকে ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।

শুক্রবার (৫ জুলাই) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজারে কথা হয় বিক্রেতাদের সঙ্গে।

বাজার ঘুরে দেখা যায়, প্রকারভেদে ২৫০ গ্রাম কাঁচামরিচ ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা ১০ টাকার মরিচ কিনতে চাইলে বিক্রেতা বিক্রিতে অপারগতা প্রকাশ করছেন। ব্যবসায়ীরা বলছেন দামের কারণে ১০ টাকার মরিচ বিক্রি করা যায় না। ১০০ গ্রামের নিচে মরিচ বিক্রি করা ব্যবসার জন্য ক্ষতি।

কাঁচা মরিচের দাম পেতে কৃষক কচি মরিচ বিক্রি করছে। বাজারে যে মরিচগুলো আসছে এতে ঝালও তেমন নেই। ঝাল কম থাকার কারণে পরিমাণ বেশি লাগছে বলে জানালেন তালতলা বাজারে বাজার করতে আসা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী সালাউদ্দিন। শুধু তাই নয়, কোনো সবজিই ৮০ টাকা নিচে কেনা যাচ্ছে না। বাজারে সরকারের মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন।

এদিকে, সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সব ধরনের মুরগির দাম কমেছে। তবে সবজি ও মাছের বাজার চড়া। গত সপ্তাহের তুলনার প্রতিটি সবজি কেজিতে ২০ থেকে ৬০ টাকা বেড়েছে। পেঁয়াজ কেজিতে ২০ টাকা বেড়ে ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৪ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৪ দিন আগে