ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের উন্নয়ন ব্যয় মেটাতে ঋণের ওপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে রাজস্ব প্রশাসনের কাঠামো বদল, করজাল সম্প্রসারণ ও অটোমেশনের ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিকে এমন অবস্থানে নিতে হবে, যেখানে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় বিদেশি ঋণের ওপর অতিরিক্ত নির্ভর করতে হবে না। এজন্য অভ্যন্তরীণ সম্পদ আহরণের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।

তিনি বলেন, রাজস্ব ব্যবস্থাকে আধুনিকায়নের পাশাপাশি ক্যাশলেস ও কন্ট্যাক্ট-ফ্রি করার কাজ চলছে। সরকারের লক্ষ্য হলো এমন একটি করব্যবস্থা তৈরি করা, যেখানে করদাতারা ঘরে বা অফিসে বসেই প্রয়োজনীয় সেবা নিতে পারবেন এবং অপ্রয়োজনে কর কর্মকর্তার মুখোমুখি হতে হবে না।

চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, এই লক্ষ্য অর্জন এখন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারের মোট রাজস্ব আদায়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরের মাধ্যমে আদায় করার কথা রয়েছে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।

অর্থমন্ত্রী বলেন, ২০২৯ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশের কাতারে নেওয়া এবং ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য রয়েছে। এসব লক্ষ্য অর্জনে অভ্যন্তরীণ সম্পদ আহরণের পরিমাণ বাড়াতে হবে।

ব্যবসায়ীদের কর দেওয়ার আহ্বান

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যবসায়ীদেরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সময়মতো কর ও ভ্যাট দেওয়াও তাঁদের দায়িত্ব।

তবে করদাতাদের প্রশাসনিক জটিলতা ও হয়রানির অভিযোগের বিষয়টিও স্বীকার করেন তিনি। এসব সমস্যা সমাধানে সরকার কাজ করছে জানিয়ে আমির খসরু বলেন, সৎ করদাতাদের জন্য হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে যারা ইচ্ছাকৃতভাবে রাজস্ব ফাঁকি দিতে চান, তাঁদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের পক্ষে মত দেন তিনি। এতে সৎ করদাতারা নিরুৎসাহিত হবেন না এবং ব্যবসায়ীদের মধ্যে সমান প্রতিযোগিতার পরিবেশ বজায় থাকবে বলে মন্তব্য করেন তিনি।

দুই প্রতিষ্ঠানে ভাগ করা হচ্ছে এনবিআরকে

রাজস্ব প্রশাসনের কাঠামোগত সংস্কারের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডকে দুটি পৃথক প্রতিষ্ঠানে রূপ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

নতুন ব্যবস্থায় একটি প্রতিষ্ঠান রাজস্ব নীতি প্রণয়নের দায়িত্বে থাকবে। অন্যটি দেখবে রাজস্ব ব্যবস্থাপনা, কর আদায় ও আইন প্রয়োগের বিষয়গুলো।

আমির খসরু বলেন, এটি শুধু প্রশাসনিক পুনর্বিন্যাস নয়; রাজস্ব ব্যবস্থাপনার দর্শনেও বড় পরিবর্তন আনবে। রাজস্ব নীতি বিভাগ বিশেষজ্ঞদের সহায়তায় বিনিয়োগ ও ব্যবসাবান্ধব কর কাঠামো তৈরিতে কাজ করবে। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ বাস্তবে কর আদায় ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে।

করনীতি তৈরির ক্ষেত্রে শুধু সরকারি কর্মকর্তাদের ওপর নির্ভর না করে অর্থনীতিবিদ, গবেষক, ব্যবসায়ী, শিল্প ও বাণিজ্য সংগঠন এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নেওয়ার কথাও জানান তিনি।

পুরো করব্যবস্থা অটোমেশনের পরিকল্পনা

রাজস্ব প্রশাসনে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন অর্থমন্ত্রী। তাঁর মতে, করদাতাকে অপ্রয়োজনে কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রয়োজনীয়তা কমাতে হবে।

এ জন্য সম্পূর্ণ ফেইসলেস ও কন্ট্যাক্ট-ফ্রি রাজস্ব প্রশাসন গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।

ই-ট্যাক্স ম্যানেজমেন্ট, ই-ভ্যাট, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট ও প্রযুক্তিনির্ভর স্ক্যানিংয়ের মতো উদ্যোগের কথা তুলে ধরে আমির খসরু বলেন, এসব ব্যবস্থার মাধ্যমে করদাতারা ইতিমধ্যে দূর থেকে বিভিন্ন সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন।

ঝুঁকিভিত্তিক অডিট চালুর ফলে কর কর্মকর্তাদের ইচ্ছামতো অডিট বাছাইয়ের সুযোগও কমেছে বলে মন্তব্য করেন তিনি।

বাড়ানো হবে করজাল

নতুন করদাতা শনাক্ত করতে মাঠপর্যায়ে আয়কর, ভ্যাট ও কাস্টমস কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী।

তবে শুধু নতুন করদাতা যুক্ত করাই নয়, নিয়মিত করদাতারা যাতে সহজে ও স্বচ্ছতার সঙ্গে কর পরিশোধ করতে পারেন, সেই পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।

শিল্প খাতে কর অব্যাহতি ধীরে ধীরে কমানোর পক্ষেও মত দেন আমির খসরু। তাঁর মতে, শিল্পায়নের প্রাথমিক পর্যায়ে এসব সুবিধা প্রয়োজন হলেও অনেক শিল্প এখন পরিণত পর্যায়ে পৌঁছেছে। ফলে কর অব্যাহতি কমিয়ে ব্যবসায়ীদের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা প্রয়োজন।

বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে করনীতির স্থিতিশীলতার গুরুত্বও তুলে ধরেন তিনি। সরকারের লক্ষ্য ব্যবসার পথে বাধা তৈরি করা নয়, বরং বিনিয়োগ ও প্রবৃদ্ধির জন্য সহায়ক পরিবেশ তৈরি করা বলে জানান অর্থমন্ত্রী।

কর বিরোধ দ্রুত নিষ্পত্তির তাগিদ

কর ও ভ্যাটসংক্রান্ত বিরোধ বছরের পর বছর ঝুলিয়ে না রেখে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর জোর দেন আমির খসরু।

তিনি বলেন, সরকারের উদ্দেশ্য মামলা বাড়ানো নয়; বরং ন্যায়সংগতভাবে দ্রুত রাজস্ব আদায় করা।

করদাতাদের জন্য একটি স্পষ্ট ‘ট্যাক্সপেয়ার সার্ভিস চার্টার’ চালুর প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। কোন সেবা কত দিনের মধ্যে পাওয়া যাবে, কোন কর্মকর্তার কী দায়িত্ব এবং অভিযোগ করলে কত সময়ের মধ্যে তার সমাধান হবে, এসব বিষয় করদাতাদের স্পষ্টভাবে জানানো উচিত বলে মনে করেন তিনি।

রাজস্ব প্রশাসনের সাফল্য শুধু কত টাকা আদায় হলো, সেটি দিয়ে বিচার না করে করদাতারা কতটা ভালো সেবা পাচ্ছেন এবং তাঁদের সন্তুষ্টি কতটা, সেটিও বিবেচনায় নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।

‘এনবিআর হবে ব্যবসায়ীদের আর্থিক যাত্রার অংশীদার’

এনবিআরকে শুধু রাজস্ব আদায়ের প্রতিষ্ঠান হিসেবে না দেখে ব্যবসায়ীদের সহযোগী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান আমির খসরু।

তিনি বলেন, করদাতারা যেন কর দেওয়াকে শুধু বাধ্যবাধকতা হিসেবে না দেখে দেশের উন্নয়নে অংশগ্রহণের সুযোগ হিসেবে বিবেচনা করেন, সেই পরিবেশ তৈরি করতে হবে।

অনুষ্ঠানে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি সম্মেলনের বিভিন্ন

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে বসবে ‘সুপার সেল কার বাজার’

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আইসিসিবির পুষ্পাঞ্জলি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। ‘সুপার সেল কার বাজার’ আয়োজন করছে উইজার্ড শোবিজ। ভেন্যু পার্টনার হিসেবে রয়েছে আইসিসিবি।

৫ দিন আগে

বেতন বৈষম্য: কর্মীর চেয়ে ২৫ লাখ গুণ বেশি পারিশ্রমিক ইলন মাস্কের!

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর টেসলা থেকে ইলন মাস্ক যে বিপুল পরিমাণ পারিশ্রমিক পেয়েছেন তা অন্য কোনো কোম্পানির কোনো কর্মকর্তার সঙ্গেই তুলনীয় নয়। তবে মাস্ককে হিসাবের বাইরে রাখলেও যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কোম্পানিগুলোর সিইও ও কর্মীদের বেতন বৈষম্য আগের বছরের তুলনায় ২০২৫ সালে বেড়েছে।

৫ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি

বাজার বিশ্লেষকরা জানান, যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধ ও সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের ব্যবহারে ব্যাঘাত ঘটছে। ফলে পূর্বাভাসদাতারা ২০২৬ সালের বিশ্বব্যাপী তেলের চাহিদার মাত্রা আগের চেয়ে কমিয়ে এনেছেন। বিশ্বজুড়ে চাহিদা কমার এই আশঙ্কাই মূলত তেলের দাম কমার পেছনে বড় ভূমিকা রাখছে। তবে এ

৬ দিন আগে

রাত ৮টার মধ্যে দোকান-মার্কেট বন্ধের নির্দেশ

নতুন নির্দেশনা অনুযায়ী, সব আলোকিত বিলবোর্ড ও সাইনবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। দোকান, মার্কেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সব ধরনের আলোও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ নিশ্চিত করতে বলা হয়েছে।

৬ দিন আগে