প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চুক্তি করার জন্য আরও কিছুটা সময় চেয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড।
পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, এর ফলে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রামের বন্দরটি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তি সইয়ের আর সম্ভাবনা নেই।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আশিক চৌধুরী বলেন, ‘এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারার চুক্তি হচ্ছে না। তারা আমাদের কাছে একটু সময় চেয়েছে। কিন্তু আমাদের হাতে মাত্র দুটি কার্যদিবস বাকি আছে। তাই এ সময়ের মধ্যে (চুক্তি) হচ্ছে না।’
চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার এ চুক্তিটি বহুল আলোচিত। বিভিন্ন মহল থেকে বলা হয়েছে, এ চুক্তি সই হলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। তবে সরকার বারবার বলছে, নানা দুর্নীতি-অনিয়ম ও সিন্ডিকেটের কারসাজিতে বন্দি বন্দরটি দেশীয়ভাবে পরিচালনা করে সুব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা সম্ভব না।
বন্দরটি বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার উদ্যোগ অবশ্য নতুন নয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে ২০১৯ সালে শুরু হয়েছিল বন্দরটি ইজারা দেওয়ার আলোচনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুতগতিতে সে আলোচনা এগিয়ে নিতে থাকে।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক বলেন, প্রজেক্টটা ২০১৯ সালে শুরু হয়েছিল। গত এক মাসে ফাইনাল বোঝাপড়ার ধাপটা শুরু হয়েছিল, যা এখনো চলমান। সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন তাদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন, যা চলমান থাকবে। এটা সম্পন্ন করতে আরও কিছু সময় লাগবে।

বিক্রয় কর্মক্ষমতা পর্যালোচনা এবং উল্লেখযোগ্য সাফল্য উদযাপনের লক্ষ্যে বসুন্ধরা টিস্যু পারফরমার’স মিট অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাফওয়ান বসুন্ধরা গ্লোবালে অনুষ্ঠিত এ আয়োজনে বিক্রয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
১ দিন আগে
বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।
২ দিন আগে
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি ও উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২ দিন আগে
মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন রোধ এবং প্রবাসী আয় ও রপ্তানি খাতকে পুনরুদ্ধার করার চলমান কৌশলের অংশ হিসেবে এ ডলার ক্রয় করা হয়েছে।
৪ দিন আগে