প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের বাজারে টানা চার দফায় কমেছে সোনার দাম। এবার সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার দাম কমার প্রভাবেই এ সমন্বয় করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। সংগঠনটির প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট সোনার ভরি ৭ হাজার ৩৪৯ টাকা কমিয়ে ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেট সোনার দাম ভরিতে ৬ হাজার ২৯৯ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৩১৯ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৫ হাজার ১৩২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।
এর আগে গত ১৪ মার্চ ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। আজ সর্বশেষ সমন্বয়ের মধ্য দিয়ে টানা চার দফায় সোনার দামে উল্লেখযোগ্য পতন দেখা গেল।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের প্রবণতা এবং স্থানীয় কাঁচামালের দামের পরিবর্তনের প্রভাবেই দেশের স্বর্ণ ও রুপার বাজারে এই নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে।
এদিকে সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন দরে ২২ ক্যারেট রুপার ভরি ৩৫০ টাকা কমিয়ে ৫ হাজার ৭১৫ টাকা করা হয়েছে। ২১ ক্যারেট রুপা ভরিতে ২৯২ টাকা কমে ৫ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেট রুপা ২৯১ টাকা কমে ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২৩৩ টাকা কমে ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হবে।

এর আগেও একাধিকবার রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার লাভ করে পাঞ্জেরী। দেশের অন্যতম শীর্ষ প্রকাশনা সংস্থা পাঞ্জেরীর এই ধারাবাহিক অগ্রযাত্রায় আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই সকল লেখক, পাঠক ও শুভানুধ্যায়ী-সহ সংশ্লিষ্ট সকলের প্রতি। গুণগত মান আর সৃজনশীলতার এই অনন্য যাত্রা অব্যাহত রাখার প্রতিশ্র
৩ দিন আগে
বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭-২৭ মার্চ পর্যন্ত বন্দরে সকল বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ২৮ মার্চ থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
৩ দিন আগে
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেলেও আমাদের দেশে আসন্ন ঈদযাত্রায় এর কোনো প্রভাব পড়বে না। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ারও কোনো সম্ভাবনা নেই। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে কিছুটা সংকট দেখা দিতে পারে। আমরা শান্তির পক্ষে। আশ
৫ দিন আগে
এরই মধ্যে কর্মদিবস সপ্তাহে চার দিনে নামিয়ে এনেছে ফিলিপাইন। থাইল্যান্ড ও ভিয়েতনামে কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যবস্থা চালু করে দেওয়া হয়েছে। ভ্রমণও যথাসম্ভব কম করার নির্দেশনা দিয়েছে দেশ দুটি। মিয়ানমার নির্দেশ দিয়েছে, গাড়ি চলবে এক দিন পরপর। এর পাশাপাশি বিকল্প জ্বালানির উৎসের সন্ধান অব্যাহত আছেই।
৬ দিন আগে