প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে শিল্প খাতে খেলাপি ঋণের হার পৌঁছেছে ৩১ দশমিক ২ শতাংশে। ফলে নতুন করে ঋণ পাচ্ছে না কোনো ব্যাংক। এ ছাড়া, ক্ষুদ্র উদ্যোক্তাদেরও দেওয়া হচ্ছে না ঋণ।
বুধবার রাজধানীর ডিসিসিআই কার্যালয়ে ‘ব্যাংকিং খাতের সমন্বয়: ঋণদাতা ও ঋণগ্রহীতার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক আলোচনা সভায় এ তথ্য তুলে ধরা হয়। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির সভাপতি তাসকীন আহমেদ। তিনি বলেন, বর্তমানে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি সংকুচিত হয়ে ৬ দশমিক শূন্য ৩ শতাংশে নেমে এসেছে, যা আগের বছরের ৭ দশমিক ১৫ শতাংশের তুলনায় অনেক কম।
এ ছাড়া শিল্প খাতের ঋণের টাকা বর্তমানে ৫০ দশমিক ৪৬ শতাংশ অনাদায়ী এবং খেলাপি ঋণের হার ৩১ দশমিক ২ শতাংশে পৌঁছানোয় ব্যাংকগুলো এখন চরম আতঙ্কে ভুগছে। এ ছাড়া ছোট ও মাঝারি উদ্যোক্তাদের নেওয়া ঋণের ৩৫ দশমিক ৪৩ শতাংশও এখন সময়মতো পরিশোধ না হয়ে মেয়াদোত্তীর্ণ হয়ে পড়েছে।
ডিসিসিআই সভাপতি বলেন, ‘আমাদের ব্যাংকিং সিস্টেমে তারল্যের কোনো অভাব নেই; ব্যাংকগুলোতে বর্তমানে ৬ লাখ ২৬ হাজার ৪৪ কোটি টাকার তারল্য সম্পদ এবং রেকর্ড ৩ লাখ ২১ হাজার ২৫৫ কোটি টাকার অতিরিক্ত তারল্য রয়েছে। ব্যাংক খাতের তারল্যের অন্য সূচকগুলোও অত্যন্ত শক্তিশালী; লিকুইডিটি কভারেজ রেশিও দাঁড়িয়েছে ১৮৫ দশমিক ৩১ শতাংশ, যা ন্যূনতম চাহিদার প্রায় দ্বিগুণ। এ ছাড়া নেট স্ট্যাবল ফান্ডিং রেশিও ১০৫ দশমিক ৬৫ শতাংশ এবং আমানত প্রবৃদ্ধি এক বছর আগের ৮ দশমিক ২৮ শতাংশ থেকে বেড়ে এখন ১০ দশমিক ৪৪ শতাংশে পৌঁছেছে।’

গত বৃহস্পতিবার শুরু হওয়া এই মেলায় ৩৫টি দৃষ্টিনন্দন স্টলে ৪৫টিরও বেশি দেশের ২ হাজার ৫০০টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। একই ছাদের নিচে শিক্ষার্থীরা স্কলারশিপ, ভর্তি প্রক্রিয়া, ভাষা পরীক্ষার প্রস্তুতি, ভিসা গাইডলাইন ও ক্যারিয়ার–সংক্রান্ত পরামর্শ পাচ্ছেন।
২ দিন আগে
শুক্রবার (২৪ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন মূল্য সকাল ১০টা থেকে সারা দেশের জুয়েলারি দোকানে কার্যকর হয়েছে।
৩ দিন আগে
লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের তেলবাহী ট্যাংকারে হামলা এবং মার্কিন-ইরান যুদ্ধবিরতি ভেঙে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান জোরদার হওয়ার পর হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলপথ অবরুদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়েছে। পেট্রোল-ডিজেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের দামও আকাশচুম্বী হওয়ায় বিশ্বজুড়ে নতুন করে তীব্র মূল্
৩ দিন আগে
জনতা ব্যাংক পিএলসি-এর ৮৯৫তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের শ্রেণীকৃত খেলাপি ঋণ আদায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
৪ দিন আগে