বকেয়া বেতন দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বকেয়া বেতনের দাবিতে ঢাকা ক্যান্টনমেন্ট-সংলগ্ন কচুক্ষেত এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ৮টি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে বেতনের দাবিতে ইউনিফর্ম টেক্সটাইল লিমিটেডের কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এতে আশপাশের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা জানান, ইউনিফর্ম টেক্সটাইলের প্রায় ১৩’শ শ্রমিকের দেড় মাসের বেতন না দিয়ে মালিকপক্ষ পালিয়েছে। গতকাল রোববার কারখানা বন্ধ করে মালামাল সরিয়ে নিয়েছে অভিযোগ করেন শ্রমিকরা। বকেয়া বেতনসহ সব পাওনা বুঝিয়ে না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা।

পোশাকশ্রমিকরা বলেন, আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। কিন্তু মালিকপক্ষ আমাদের বেতন না দিয়ে ঘুড়াচ্ছে। আমাদের বেতন-ভাতা পরিশোধ না করলে আন্দোলন চালিয়ে যাবো।

এদিকে দুর্গাপূজার সরকারি ছুটি শেষ হওয়ার পর প্রথম কর্মদিবসে এই আন্দোলনের কারণে দীর্ঘ যানজটে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে